ওয়ালমার্টের দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব ১৮৭ বিলিয়ন ডলার ছাড়াল, শুল্ক ফেরতে মুনাফা বাড়ল
মার্কিন খুচরা প্রতিষ্ঠান ওয়ালমার্ট চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ১৮৭ দশমিক ৯৪ বিলিয়ন ডলার রাজস্ব অর্জন করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ বেশি।
মার্কিন খুচরা প্রতিষ্ঠান ওয়ালমার্ট চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ১৮৭ দশমিক ৯৪ বিলিয়ন ডলার রাজস্ব অর্জন করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ বেশি।
বৃহস্পতিবার, ২০ আগস্ট সকালে প্রকাশিত এই ফলাফলে শেয়ারপ্রতি সমন্বিত আয় দাঁড়িয়েছে ৮১ সেন্ট, যা বিশ্লেষকদের পূর্বাভাস ৭৪ সেন্টকে ছাড়িয়ে গেছে। সিএনবিসি জানিয়েছে, বৈশ্বিকভাবে ই-কমার্স বিক্রি ২৩ শতাংশ বেড়েছে।
যুক্তরাষ্ট্রে তুলনামূলক বিক্রয় ২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞাপন রাজস্ব ৩৮ শতাংশ এবং সদস্যপদ ফি আয় ১৭ শতাংশ বেড়েছে।
শুল্ক ফেরত হিসেবে প্রায় ২৯০ কোটি ডলার পাওয়ার যোগ্য বলে জানিয়েছে ওয়ালমার্ট। এই অর্থ তৃতীয় প্রান্তিকে ভোক্তাদের জন্য মূল্য কমাতে ব্যবহার করা হবে।
ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠানটি বার্ষিক পূর্বাভাস সংশোধন করেছে। চলতি বছরে নিট বিক্রয় ৪ থেকে ৫ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, আগে এই পূর্বাভাস ছিল ৩ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ শতাংশ।
সূত্র: সিএনবিসি