বিশ্বকাপের ড্র: মরক্কোকে পেয়েছে ব্রাজিল, সহজ গ্রুপে মেসির আর্জেন্টিনা

ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে শুক্রবার (৫ ডিসেম্বর) হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র। যে ড্রয়ে গ্রুপ প্রতিপক্ষ হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। আর রেকর্ড পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল পেয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। টুর্নামেন্টের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র গ্রুপ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া। থাকবে প্লে-অফ ‘সি’-এর বিজয়ী দলও।

Dec 5, 2025 - 14:59
বিশ্বকাপের ড্র: মরক্কোকে পেয়েছে ব্রাজিল, সহজ গ্রুপে মেসির আর্জেন্টিনা
১১ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। ছবি: ফিফা

ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে শুক্রবার (৫ ডিসেম্বর) হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র। যে ড্রয়ে গ্রুপ প্রতিপক্ষ হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। আর রেকর্ড পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল পেয়েছে মরক্কো, হাইতি স্কটল্যান্ড। টুর্নামেন্টের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র গ্রুপ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে প্যারাগুয়ে অস্ট্রেলিয়া। থাকবে প্লে-অফসি’-এর বিজয়ী দলও।

১১ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। মেক্সিকোসহ আরও দুই স্বাগতিক কানাডা যুক্তরাষ্ট্রের গ্রুপিং আগে থেকে ঠিক করা ছিল। আনুষ্ঠানিকভাবে ড্রয়ের মূলপর্ব যখন শুরু হলো, পাত্র থেকে প্রথমে তোলা হয় বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের নাম।সিগ্রুপে রাখা হয় তাদের। ১৩ জুন গতবারের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে কার্লো আনচেলত্তির দল। একই গ্রুপে রয়েছে হাইতি স্কটল্যান্ড।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছেজে’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা।

২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩২ বছর পর বিশ্বজয়ের মুকুট পরে আর্জেন্টিনা। এবারও দলটির কোচ হিসেবে থাকছেন লিওনেল স্কালোনি। ড্র অনুষ্ঠানের রীতি অনুযায়ী, মঞ্চে বিশ্বকাপ ট্রফি রেখে যাওয়ার সময় আর্জেন্টিনা কোচ বলেন, ‘ফাইনালটা এক অবিস্মরণীয় ম্যাচ হিসেবে মনে রেখেছি, যেখান অনেক কিছু ঘটেছিল। সব প্রতিকূলতার পরও আমাদের দল বিশ্বাস ধরে রেখেছিল এবং একমুহূর্তের জন্যও ভাবিনি যে ম্যাচের শেষটা খারাপ হতে পারে।

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে স্কালোনি বলেন, ‘আমরা আবার চেষ্টা করব বিশ্বকাপে। লড়াই চালিয়ে যাব, কখনো কোনো ম্যাচে হাল ছাড়ব না। আমাদের মানুষ আমাদের কাছ থেকে সেটাই আশা করে, আর আমরা আবার চেষ্টা করব।

গতবারের রানার্সআপ ফ্রান্স অবশ্য কঠিন গ্রুপে পড়েছে। তাদের সঙ্গী আফ্রিকান আন্ডারডগ সেনেগাল, আর্লিং হালান্ডের নরওয়ে প্লে অফ জয়ী দল (ইরাক, বলিভিয়া সুরিনাম) বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে নামবে স্পেন। ্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে দলটি। এইচ গ্রুপে তাদের প্রতিপক্ষ দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে, সৌদি আরব নবাগত কেপ ভার্দে। প্রত্যাশা নিয়ে ২০১০ বিশ্বকাপজয়ী স্প্যানিশ অধিনায়ক ইকার ক্যাসিয়াস বলেন, ‘আমাদের ভালো একটি দল আছে, সবার প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, স্পেন অন্যতম ফেভারিট।

শনিবার একই ভেন্যুতে রাত ১১টায় ঘোষণা করা হবে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি।

২০২৬ ফিফা বিশ্বকাপের কোন গ্রুপে কারা

গ্রুপ

মেক্সিকো

দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ কোরিয়া

প্লে-অফডিজয়ী

 

গ্রুপবি

 কানাডা

 প্লে অফজয়ী

 কাতার

সুইজারল্যান্ড

 

গ্রুপসি

 ব্রাজিল

মরক্কো

হাইতি

স্কটল্যান্ড

 

গ্রুপডি

যুক্তরাষ্ট্র

প্যারাগুয়ে

অস্ট্রেলিয়া

প্লে-অফসিজয়ী

 

গ্রুপ

জার্মানি

কুরাসাও

আইভরি কোস্ট

ইকুয়েডর

 

গ্রুপএফ

নেদারল্যান্ডস

জাপান

প্লে-অফবিজয়ী

তিউনিসিয়া

 

গ্রুপজি

বেলজিয়াম

মিসর

ইরান

নিউজিল্যান্ড

 

গ্রুপএইচ

স্পেন

কেপ ভার্দে

উরুগুয়ে

সৌদি আরব

 

গ্রুপআই

 ফ্রান্স

সেনেগাল

প্লে-অফ জয়ী

নরওয়ে

 

গ্রুপজে

আর্জেন্টিনা

আলজেরিয়া

অস্ট্রিয়া

জর্ডান।

 

গ্রুপকে

পর্তুগাল,

উজবেকিস্তান

কলম্বিয়া

প্লে-অফ জয়ী

 

গ্রুপএল

 ইংল্যান্ড

ক্রোয়েশিয়া

ঘানা

পানামা

তথ্যসূত্র: ফিফা