Tag: স্বাস্থ্য

চিকিৎসকদের মানবিক সেবাই পারে স্বাস্থ্য খাতে জনআস্থা ফেরাতে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চিকিৎসকদের আন্তরিক ও মানবিক দৃষ্টিভঙ্গি এবং সঠিক চিকিৎসার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাতে জনগণের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব। বিদেশে চিকিৎসার জন্য বছরে পাঁচ বিলিয়ন ডলার ব্যয় হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি চিকিৎসকদের দেশেই রোগীদের আস্থা অর্জনের আহ্বান জানান।

হিট ডোমের প্রভাবে পুড়বে যুক্তরাষ্ট্র, ১০ কোটির বেশি মানুষের জন্য সতর্কতা

আগামী কয়েক দিন যুক্তরাষ্ট্রের বড় একটি অংশে তীব্র গরম পড়তে যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, এর কারণ একটি শক্তিশালী হিট ডোম। এটি এমন একটি আবহাওয়া পরিস্থিতি, যেখানে বায়ুমণ্ডলের ওপরের দিকে শক্তিশালী উচ্চচাপের কারণে গরম বাতাস একটি বড় এলাকায় আটকে যায়। ফলে সেই গরম বাতাস বের হতে পারে না এবং দিনের পর দিন তাপমাত্রা বাড়তেই থাকে।

ডেনটন কাউন্টিতে চলতি বছরের প্রথম ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্তের খবর

ডেনটন কাউন্টিতে এ বছরের প্রথম মানব রোগীর মধ্যে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত হয়েছে।

বিদেশিদের টেক্সাসে সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়া বন্ধে নতুন আইন ভাবছেন আইনপ্রণেতারা

বিদেশি নাগরিকদের টেক্সাসে সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়া নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছেন অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা। বিষয়টি নিয়ে ইতোমধ্যে শুনানি শুরু হয়েছে এবং আগামী আইনসভা অধিবেশনে এ নিয়ে নতুন বিল আসতে পারে।

অন্ধ যাত্রীদের জন্য ব্রেইল কন্ট্রোলসহ সাইবারক্যাব দেখাল টেসলা

অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধী যাত্রীদের জন্য নতুন সুবিধাসহ নিজেদের সাইবারক্যাব দেখিয়েছে টেসলা। অস্টিনে ন্যাশনাল ফেডারেশন অব দ্য ব্লাইন্ডের বার্ষিক সম্মেলনে এই চালকবিহীন রোবোট্যাক্সির বিশেষ সুবিধা প্রদর্শন করা হয়।

বাংলাদেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত ও সন্দেহভাজন মিলিয়ে হামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং একজন নিশ্চিত হামে আক্রান্ত ছিল।

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ৫০ দিনে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১১-এ।

ট্যাপের পানি থেকে ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে শজনে বীজ

শজনে গাছ বাংলাদেশে কে না চেনে! পৃথিবীর অন্যতম পুষ্টিগুণসম্পন্ন হওয়ার কারণেই কি না, অনেকেই এটিকে ‘মিরাকল ট্রি’ বলে থাকেন। এই শজনে এবার নতুন এক কারণে আলোচনায় এসেছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, শজনে বীজের নির্যাস ব্যবহার করে ট্যাপের পানি থেকে প্রায় ৯৮ শতাংশ মাইক্রোপ্লাস্টিক অপসারণ করা সম্ভব।

বাংলাদেশের হামের প্রকোপ, ২১ শিশুর মৃত্যু

বাংলাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৪৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

সস্তা ওষুধে আসবে স্থূলতার বিপক্ষে লড়াইয়ে বৈপ্লবিক পরিবর্তন

ভারতে সেমাগ্লুটাইডের পেটেন্টের মেয়াদ শেষ হওয়ায় ওজন কমানোর ওষুধের বাজারে বড় পরিবর্তনের আভাস মিলছে। এতে দেশীয় কোম্পানিগুলো সস্তা জেনেরিক সংস্করণ আনতে পারবে, যা দাম অর্ধেকের বেশি কমিয়ে দিয়ে ব্যাপকভাবে চিকিৎসা সহজলভ্য করতে পারে—শুধু ভারতেই নয়, বৈশ্বিক পর্যায়েও।

প্রতিদিন কফি খেলে লিভারে কী ঘটে, যা বলছে গবেষণা

কফি শুধু সকালের অভ্যাস নয়, নিয়মিত পান করলে এটি লিভারের জন্য উপকারী হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন গবেষণা। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন কফি পান করলে লিভারের নানা জটিলতা কমার সঙ্গে ভালো ফলাফলের সম্পর্ক পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে ছড়াচ্ছে ‘সিকাডা’, জেনে নিন কোভিডের নতুন এই ভ্যারিয়েন্টের লক্ষণ

নতুন এক উচ্চমাত্রায় মিউটেটেড কোভিড-১৯ ভ্যারিয়েন্ট BA.3.2 ধীরে ধীরে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে। ‘সিকাডা’ ডাকনামের এই ভ্যারিয়েন্ট বিদ্যমান টিকা কিংবা আগের সংক্রমণ থেকে অর্জিত রোগপ্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দিতে বেশি সক্ষম হতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা।

রকওয়াল কাউন্টিতে একই পরিবারের ৫ শিশুর হাম

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রকওয়াল কাউন্টিতে পাঁচটি হাম আক্রান্তের ঘটনা নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। আক্রান্তরা একই পরিবারের পাঁচ শিশু।

উচ্চ রক্তচাপের ওষুধে সমস্যা, যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় প্রত্যাহার

উচ্চ রক্তচাপের একটি কম্বিনেশন ওষুধে অন্য উপাদান মিশে যাওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রে হাজারো বোতল স্বেচ্ছায় প্রত্যাহার করেছে নিউ জার্সির ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

টেক্সাসে হুপিং কাশির সংক্রমণ বাড়ছে, আক্রান্তের বেশিরভাগই শিশু

টেক্সাসে হুপিং কাশির সংক্রমণ এক দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চিকিৎসকরা আশঙ্কা করছেন, সামনের ঠান্ডা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

ঘুমের ওষুধ মেলাটোনিন হৃদযন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ: প্রাথমিক গবেষণা

ঘুমের জনপ্রিয় ওষুধ মেলাটোনিন দীর্ঘ সময় ব্যবহারে হৃদযন্ত্রের সমস্যা বাড়াতে পারে। এক প্রাথমিক গবেষণায় এমনটা তথ্য এসেছে বলে জানিয়েছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন।

আরেকটি ফ্লু ঢেউয়ের আশঙ্কা চিকিৎসকদের

গত মৌসুমে রেকর্ডসংখ্যক মানুষকে আক্রান্ত করা ফ্লু এবারও ভয় ধরাচ্ছে চিকিৎসকদের। ভাইরাসের ধরন প্রায় আগের মতো থাকায় বিশেষজ্ঞরা নতুন জ্বরের প্রাদুর্ভাবের আশঙ্কা করছেন।