ঘুমের ওষুধ মেলাটোনিন হৃদযন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ: প্রাথমিক গবেষণা

ঘুমের জনপ্রিয় ওষুধ মেলাটোনিন দীর্ঘ সময় ব্যবহারে হৃদযন্ত্রের সমস্যা বাড়াতে পারে। এক প্রাথমিক গবেষণায় এমনটা তথ্য এসেছে বলে জানিয়েছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন।

Nov 5, 2025 - 22:57
ঘুমের ওষুধ মেলাটোনিন হৃদযন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ: প্রাথমিক গবেষণা
দীর্ঘ মেয়াদে মেলাটোনিনের ব্যবহার হৃদযন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ। ছবি: এনবিসি

ঘুমের জনপ্রিয় ওষুধ মেলাটোনিন দীর্ঘ সময় ব্যবহারে হৃদযন্ত্রের সমস্যা বাড়াতে পারে। এক প্রাথমিক গবেষণায় এমনটা তথ্য এসেছে বলে জানিয়েছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন।

গবেষণায় দেখা গেছে, নিদ্রাহীনতা (ইনসমনিয়া) নিয়ে যাঁরা ১২ মাস বা তার বেশি মেলাটোনিন ব্যবহার করেছেন, তাদের হৃদযন্ত্রের ব্যর্থতার ঝুঁকি ৯০% বেশি। যারা অন্তত দুইবার মেলাটোনিনের প্রিসক্রিপশন নিয়েছেন, তাদের ঝুঁকি প্রায় ৮২% বেশি। মেলাটোনিন ব্যবহারকারীদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা . গুণ বেশি। আর পাঁচ বছরের মধ্যে যে কোনো কারণে মৃত্যুর ঝুঁকিও বেশি দুই গুণ।

গবেষণার প্রধান লেখক ডঃ একেনেদিলিচুকু নাদি বলেছেন, ‘মেলাটোনিন সাধারণত নিরাপদ মনে করা হয়, কিন্তু আমাদের প্রাথমিক ফলাফল অনুযায়ী এটি মোটেও নিরাপদ নাও হতে পারে। যদি গবেষণার ফল সত্যি প্রমাণিত হয়, চিকিৎসকেরা রোগীদের ঘুমের ওষুধ নিয়ে পরামর্শ দিতে আরও বেশি সতর্ক হবেন।

তবে বিশেষজ্ঞরা বলেছেন, এটি একটি প্রাথমিক, পর্যবেক্ষণধর্মী গবেষণা, যা এখনও পিয়ার-রিভিউ হয়নি। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনও স্পষ্ট করেছে, এটি কারণ-প্রভাব প্রমাণ করে না, শুধুমাত্র নিরাপত্তা বিষয়ে সতর্কতা বাড়ায়।

গবেষণাটি -১০ নভেম্বর নিউ অরলিন্সে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সাইন্টিফিক সেশনস ২০২৫- উপস্থাপন করা হবে।

তথ্যসূত্র: ফক্স ১১