ডেনটন কাউন্টিতে চলতি বছরের প্রথম ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্তের খবর
ডেনটন কাউন্টিতে এ বছরের প্রথম মানব রোগীর মধ্যে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত হয়েছে।
ডেনটন কাউন্টিতে এ বছরের প্রথম মানব রোগীর মধ্যে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত হয়েছে।
ডেনটন পাবলিক হেলথ জানায়, গত ১০ জুলাই শুক্রবার এক বাসিন্দার মধ্যে ভাইরাসটির নন-নিউরোইনভেসিভ ধরন নিশ্চিত হয়েছে। রোগীর ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়নি।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গত কয়েক সপ্তাহে কাউন্টিতে মশার ফাঁদে ভাইরাস বহনকারী মশার সংখ্যা বেড়েছে। গরম আবহাওয়ায় মশার বংশবিস্তার দ্রুত হওয়ায় কর্তৃপক্ষ পরিস্থিতি নজরে রাখছে।
স্বাস্থ্য বিভাগ বাসিন্দাদের বাড়ির আশপাশে তিন দিনের বেশি জমে থাকা পানি নিষ্কাশন করতে, ডিইইটিযুক্ত কীটপতঙ্গ তাড়ানো স্প্রে ব্যবহার করতে এবং সন্ধ্যা ও ভোরে বাইরে যাওয়া কমাতে অনুরোধ করেছে।
ওয়েস্ট নাইল ভাইরাস মূলত সংক্রমিত পাখির রক্ত খাওয়া মশার কামড়ে মানবদেহে ছড়ায়। আক্রান্তদের মধ্যে প্রায় পাঁচজনে একজন উপসর্গ অনুভব করেন বলে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানায়।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ