বাংলাদেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত ও সন্দেহভাজন মিলিয়ে হামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮।

Jul 7, 2026 - 19:31
বাংলাদেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
এআই জেনারেটেড

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত ও সন্দেহভাজন মিলিয়ে হামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮।

স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) গত ৫ জুলাই শনিবার সকাল ৮টা পর্যন্ত এই তথ্য জানিয়েছে। সর্বশেষ ৭ জনের মৃত্যুকে সন্দেহভাজন হামজনিত মৃত্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৫। পরীক্ষাগারে নিশ্চিত হামে মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে ৯৩।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯২৫ জনের মধ্যে হামের সন্দেহভাজন উপসর্গ দেখা গেছে। এ নিয়ে সারা দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮। একই সময়ে নতুন ১০৬ জনের হাম পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে এবং মোট নিশ্চিত সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৬৩২।

গত ১৫ মার্চ থেকে সারা দেশে মোট ৮৮ হাজার ৮৪৪ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮৫ হাজার ১২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে ডিজিএইচএসের তথ্যে জানা গেছে।