Tag: গ্রিনল্যান্ড

শুল্কের হুমকি প্রত্যাহার, গ্রিনল্যান্ড দখলে শক্তি প্রয়োগ করবেন না ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি প্রত্যাহার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, গ্রিনল্যান্ড দখলে যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগ করবে না। এই ঘোষণাকে সাম্প্রতিক বছরগুলোর তলানিতে নেমে যাওয়া ট্রান্স-আটলান্টিক সম্পর্কে বড় ধরনের মোড় হিসেবে দেখা হচ্ছে।

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের হুমকি, যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন টানাপোড়েন

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গ্রিনল্যান্ড দখল না করে পিছু হটার সুযোগ নেই। ট্রাম্পের এই অবস্থানের জবাবে ইইউ নেতারা স্পষ্ট করেছেন, হুমকি বা শুল্কচাপে তাঁরা পিছু হটবেন না এবং গ্রিনল্যান্ড প্রশ্নে ডেনমার্কের পাশেই থাকবেন।

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়েছে। সোমবার এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি প্রয়োগ করবেন কি না—এমন প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, ‘নো কমেন্ট’। তাঁর এই অবস্থান ইউরোপীয় দেশগুলোর উদ্বেগ বাড়িয়েছে।

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য; ইউরোপীয় সেনা মোতায়েন

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় মিত্রদের ‘মৌলিক মতপার্থক্য’ স্পষ্ট হয়েছে। এমন প্রেক্ষাপটে ডেনমার্কের প্রতি সমর্থন জানাতে গ্রিনল্যান্ডে ইউরোপের একাধিক দেশের সেনা পৌঁছাতে শুরু করেছে।

গ্রিনল্যান্ড কিনতে যুক্তরাষ্ট্রের খরচ হতে পারে ৭০০ বিলিয়ন ডলার

গ্রিনল্যান্ড কেনার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়ন করতে হলে যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ ৭০০ বিলিয়ন ডলার পর্যন্ত গুনতে হতে পারে—খরচের ওই হিসাবের সঙ্গে পরিচিত তিনজন ব্যক্তির বরাতে এমন তথ্য জানা গেছে। সাবেক মার্কিন কর্মকর্তা ও গবেষকদের করা এই হিসাব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণ–সংক্রান্ত পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তুত করা হয়েছে।

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব থাকবে না: ডেনমার্কের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে, তবে সামরিক জোট ন্যাটোর অবসান ঘটবে—এমন সতর্কবার্তা দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার কথা বলায় এই কড়া প্রতিক্রিয়া জানান তিনি।

ভেনেজুয়েলার পর কি গ্রিনল্যান্ড, ট্রাম্পের ইঙ্গিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের মিত্ররা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মার্কিন অভিযানের পর এবার গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে উদ্বেগ ছড়িয়েছে ইউরোপজুড়ে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো আশঙ্কা করছে, ভেনেজুয়েলার পর ট্রাম্পের লক্ষ্য হতে পারে ডেনমার্কের স্বায়ত্তশাসিত ভূখণ্ড গ্রিনল্যান্ড।