শিশুদের মানসিক স্বাস্থ্যে ক্ষতির দায়ে মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার দিতে নির্দেশ
নিউ মেক্সিকোর একজন বিচারক ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে রাজ্যের শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করার দায়ে মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ দিয়েছেন। বিচারক রায় দেন, মেটা ইচ্ছাকৃতভাবে এমন বৈশিষ্ট্য ব্যবহার করেছে যা তরুণদের প্ল্যাটফর্মে বেশি সময় ধরে রাখে।

সান্তা ফে কাউন্টি জেলা আদালতে গত ৭ আগস্ট বৃহস্পতিবার এই রায় ঘোষণা করা হয়। নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেস এটিকে ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দেন এবং বলেন মেটা শিশুদের নিরাপত্তার চেয়ে মুনাফাকে প্রাধান্য দিয়েছে।
রায়ে বলা হয়, অবিরাম স্ক্রোলিং, স্বয়ংক্রিয় ভিডিও, নোটিফিকেশন ও কনটেন্ট সুপারিশের মতো বৈশিষ্ট্যগুলো তরুণদের মধ্যে বিষণ্নতা, উদ্বেগ, আত্মক্ষতি ও আত্মহত্যার ঝুঁকি বাড়িয়েছে। মোট ৫৬৭ মিলিয়ন ডলারের মধ্যে চিকিৎসা খাতে যাবে ৪২০ মিলিয়ন ডলার।
মেটা রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। কোম্পানি বলেছে, তারা কিশোরদের সুরক্ষায় ৩০টির বেশি পদক্ষেপ নিয়েছে এবং মামলার দাবিগুলো তথ্যের ভুল উপস্থাপনা।
এই মামলাটি ২০২৩ সালের ডিসেম্বরে দায়ের করা হয়েছিল। এর আগে একটি জুরি মেটাকে রাজ্যের অন্যায্য ব্যবসায়িক আইনের ৭৫ হাজার লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা করেছিল। মেটাকে এই মাসে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডেও একটি ফেডারেল মামলায় হাজির হতে হবে।
সূত্র: এবিসি নিউজ