চীনের ‘বিদেশি এজেন্ট’ অভিযোগে মেয়রের পদত্যাগ, ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আর্কাডিয়া শহরের মেয়র আইলিন ওয়াংয়ের বিপক্ষে চীনের হয়ে অবৈধভাবে কাজ করার অভিযোগ উঠেছে। যার জেরে ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছে পদত্যাগও করেছেন।

May 12, 2026 - 23:24
চীনের ‘বিদেশি এজেন্ট’ অভিযোগে মেয়রের পদত্যাগ, ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা
আইলিন ওয়াং। ছবি: লস অ্যাঞ্জেলেস টাইমস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আর্কাডিয়া শহরের মেয়র আইলিন ওয়াংয়ের বিপক্ষে চীনের হয়ে অবৈধভাবে কাজ করার অভিযোগ উঠেছে। যার জেরে ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছে পদত্যাগও করেছেন।

ফেডারেল আদালতের নথি অনুযায়ী, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে চীনের নির্দেশনায় যুক্তরাষ্ট্রে প্রচারণামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে প্রসিকিউটরদের সঙ্গে প্লি অ্যাগ্রিমেন্টে সম্মত হয়েছিলেন ওয়াং। সোমবার ওই চুক্তির তথ্য প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি মেয়রের পদ ছাড়েন।

২০২২ সালে সিটি কাউন্সিলে নির্বাচিত হওয়া ওয়াংয়ের বিরুদ্ধে আনা অভিযোগের ঘটনাগুলো তাঁর নির্বাচিত প্রতিনিধি হওয়ার আগের বলে জানিয়েছেন তার আইনজীবীরা। লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে সোমবার সংক্ষিপ্ত শুনানিতে হাজির হন ওয়াং। বিচারক তার আইনজীবীদের আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকারের তারিখ নির্ধারণ করতে নির্দেশ দেন। অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

আদালত ওয়াংকে ২৫ হাজার ডলারের বন্ডে মুক্ত থাকার অনুমতি দিয়েছেন এবং তার সব পাসপোর্ট ভ্রমণ নথি জমা দিতে বলেছেন। পাশাপাশি তাকে চীনা সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে যোগাযোগ না করার নির্দেশ চেয়েছেন প্রসিকিউটররা।

মার্কিন সহকারী অ্যাটর্নি বিল এসায়লি এক বিবৃতিতে বলেন, ‘যারা গোপনে বিদেশি সরকারের হয়ে কাজ করে, তারা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল করে।

আদালতের নথিতে বলা হয়েছে, ওয়াং তার সাবেক বাগদত্তা ইয়াওনিংমাইকসানের সঙ্গে মিলেইউএস নিউজ সেন্টারনামে একটি ওয়েবসাইট পরিচালনা করতেন, যা চীনা-আমেরিকানদের জন্য সংবাদমাধ্যম হিসেবে পরিচিত ছিল। অভিযোগ অনুযায়ী, তারা চীনা কর্মকর্তাদের নির্দেশে নির্দিষ্ট নিবন্ধ প্রকাশ করতেন এবং পরে সেই পোস্টের ভিউসংখ্যার স্ক্রিনশট পাঠাতেন।

২০২১ সালে চীনের জিনজিয়াং ইস্যুতে লস অ্যাঞ্জেলেস টাইমসে প্রকাশিত একটি মতামত নিবন্ধ ওয়াং নিজের ওয়েবসাইটে প্রকাশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই নিবন্ধে চীনের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করা হয়েছিল।

প্রসিকিউটরদের দাবি, ওয়াং কখনো প্রকাশ করেননি যে এসব কনটেন্ট চীনা সরকারের নির্দেশে প্রকাশ করা হয়েছে।

তবে ওয়াংয়ের আইনজীবীরা বলেছেন, অভিযোগের ঘটনাগুলো তারব্যক্তিগত জীবনেরসঙ্গে সম্পর্কিত এবং নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

ওয়াংয়ের সাবেক বাগদত্তা মাইক সানকে এর আগে বিদেশি সরকারের অবৈধ এজেন্ট হিসেবে কাজ করার দায়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। প্রসিকিউটরদের দাবি, সান তার চীনা সরকারি যোগাযোগগুলো ওয়াংকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে ক্যালিফোর্নিয়ায় চীনের প্রভাব বাড়াতে চেয়েছিল।

তথ্যসূত্র: লস অ্যাঞ্জেলেস টাইমস