বিপন্ন প্রজাতির আবাসস্থল ধ্বংসকে আর ক্ষতি হিসেবে গণ্য করবে না ট্রাম্প প্রশাসন
বিপন্ন প্রজাতির আবাসস্থল ধ্বংসকে আইনি ক্ষতি হিসেবে গণ্য না করে মার্কিন ট্রাম্প প্রশাসন বিপন্ন প্রজাতি সংরক্ষণ আইনের একটি মূল বিধান বাতিল করেছে।
বিপন্ন প্রজাতির আবাসস্থল ধ্বংসকে আইনি ক্ষতি হিসেবে গণ্য না করে মার্কিন ট্রাম্প প্রশাসন বিপন্ন প্রজাতি সংরক্ষণ আইনের একটি মূল বিধান বাতিল করেছে।
গত ১০ জুলাই বৃহস্পতিবার চূড়ান্ত করা নতুন নিয়মে প্রজনন, খাদ্যগ্রহণ বা আশ্রয়ের ক্ষেত্রে বাধাদানকারী আবাসস্থল পরিবর্তনকে ক্ষতি বলে গণ্য করার ৫০ বছরের পুরোনো সংজ্ঞা তুলে দেওয়া হয়েছে। এনবিসি নিউজ এই তথ্য জানিয়েছে।
এই আইনটি বাল্ড ঈগল, ক্যালিফোর্নিয়ার কনডরসহ অসংখ্য প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করেছে। নতুন নিয়মের ফলে খনি, পশুপালন ও অন্যান্য শিল্প পূর্বে সুরক্ষিত এলাকায় কার্যক্রম সম্প্রসারিত করতে পারবে।
ট্রাম্প প্রশাসন বলেছে, এই পরিবর্তন জ্বালানি, কৃষি ও মৎস্য খাতের পরিপালন খরচ কমাবে। তবে পরিবেশবাদী সংগঠন আর্থজাস্টিসের আইনজীবী ক্রিস্টিন বয়েলস বলেছেন, এই নিয়মের পক্ষে কোনো বৈজ্ঞানিক, আইনি বা জনসমর্থন নেই।
এই পরিবর্তন ১৯৯৫ সালে সুপ্রিম কোর্টের আবাসস্থল সুরক্ষাবিষয়ক একটি রায়কে কার্যত উল্টে দিয়েছে। আর্থজাস্টিস আদালতে এই নিয়ম চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে।
সূত্র: এনবিসি নিউজ