Tag: Jeddah Consulate

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা, কনস্যুলেটের ভূমিকা নিয়ে প্রশ্ন

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে এখনো সৌদি সরকারের কোনো আনুষ্ঠানিক জবাব পায়নি বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহিদুল করিম মঙ্গলবার জানান, মৃত্যুদণ্ড কার্যকরের আগে ঢাকাকে কোনো পূর্বসূচনা দেওয়া হয়নি। বাংলাদেশ সৌদি পক্ষের কাছে আদালতের রায়ের কপি, অভিযোগের বিস্তারিত তথ্য এবং দূতাবাসকে না জানানোর কারণ জানতে চেয়েছে।