Jun 11, 2026
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্কুল পর্যায়ের পদার্থবিজ্ঞান প্রতিযোগিতা ‘বিমলাইন ফর স্কুলস’ (বিএল৪এস)-এ প্রথমবারের মতো বিজয়ী হয়েছে বাংলাদেশের একটি দল। ‘পোলারিস’ নামের দলটি ইউরোপের পারমাণবিক গবেষণা সংস্থা সিইআরএনের ২০২৬ সালের প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ দলের একটি হিসেবে নির্বাচিত হয়েছে।
টেক্সাসের রিচার্ডসনে একটি রেস্তোরাঁয় ছুরিকাঘাতের ঘটনায় চারজন আহত হয়েছেন। পরে সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থে উল্টো পথে চলা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করতে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হলো ষষ্ঠ উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব ২০২৬, ‘আজ উচ্চারিত হোক সম্প্রীতির বাণী’। গত ১, ২ ও ৩ মে আয়োজিত এই উৎসব এবার প্রথমবারের মতো অনলাইনের পাশাপাশি সরাসরি অনুষ্ঠিত হয় আটলান্টার সেবা লাইব্রেরির মঞ্চে।
ডালাসের নর্থ সেন্ট্রাল এক্সপ্রেসওয়েতে রোববার ভোরে ঘটে যাওয়া একাধিক গাড়ির সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক কিশোর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
যুক্তরাষ্ট্রের জনশুমারি ব্যুরোর নতুন জনসংখ্যা পরিসংখ্যানে দেখা গেছে, দেশটির সবচেয়ে বড় ১০ শহরের মধ্যে এখন চারটিই টেক্সাস অঙ্গরাজ্যে। একই সঙ্গে শীর্ষ ১২ শহরের মধ্যে পাঁচটিও টেক্সাসের দখলে, যা অন্য যেকোনো অঙ্গরাজ্যের তুলনায় বেশি।