বিশ্বের প্রথম সোনার সড়ক হবে দুবাইয়ে
বিশ্ববাজারে টানা এক বছরের বেশি সময় ধরে সোনার দামে ঊর্ধ্বগতি থাকলেও সংযুক্ত আরব আমিরাতের বাস্তবতা ভিন্ন। সোনার খনিতে সমৃদ্ধ দেশটি এবার দুবাইয়ে বিশ্বের প্রথম ‘সোনার সড়ক’ নির্মানের পরিকল্পনার কথা জানিয়েছে।

সোনার সড়ক নির্মাণের পরিকল্পনারর কথা বললেও এতে কীভাবে সোনা ব্যবহার হবে, কত পরিমাণ সোনা লাগবে—সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। বিষয়গুলো পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে তারা।
সম্প্রতি দুবাইয়ের আবাসন কোম্পানি ইথরা দুবাই একটি ‘গোল্ড ডিস্ট্রিক্ট’ উদ্বোধন করে। ওই উদ্বোধনী অনুষ্ঠানেই সোনার সড়ক তৈরির পরিকল্পনার কথা জানানো হয়।
২০২৪–২৫ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫ হাজার ৩৪১ কোটি মার্কিন ডলারের সোনা রপ্তানি করেছে। এ সোনার বড় অংশ কিনেছে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্কসহ কয়েকটি দেশ।
দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টকে বলা হচ্ছে আরব আমিরাতের ‘স্বর্ণালংকারের নতুন ঠিকানা’। এখানে খুচরা ও পাইকারি—দু’ভাবেই সোনা ও স্বর্ণালংকার কেনার পাশাপাশি বিনিয়োগের সুযোগ থাকছে। দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে সুগন্ধী, স্বর্ণালংকারসহ বিভিন্ন ব্যবসা খাতের ১ হাজারের বেশি বিক্রেতা রয়েছেন।
তথ্যসূত্র: খালিজ টাইমস