জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে জানানো হয়, গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময়) ৮০তম অধিবেশনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয় এবং এরপর খলিলুর রহমান শপথ নেন। শপথ গ্রহণের আগে তিনি সাংবাদিকদের সঙ্গে তাঁর কার্যপরিকল্পনা তুলে ধরেন।
খলিলুর বলেন, জাতিসংঘ ও বহুপক্ষবাদ এমন পরীক্ষার মুখে পড়েছে, যা আগে কখনো দেখা যায়নি। তবে তিনি এর মধ্যেও সুযোগ দেখছেন বলে জানান। সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সর্বোচ্চ ঐকমত্য খুঁজে বের করা হবে তাঁর অগ্রাধিকার।
তিনি সাংবাদিকদের সঙ্গে খোলামেলা সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দেন এবং জানান, নিয়মিত মিডিয়া ব্রিফিং একতরফা তথ্য প্রদানের জায়গা নয়, বরং দ্বিমুখী আলোচনার মাধ্যম হবে। জাতিসংঘ সনদের শুরুর শব্দগুলো উই দ্য পিপলস উদ্ধৃত করে তিনি বলেন, জাতিসংঘ শুধু সদস্যরাষ্ট্রের মধ্যে সীমিত নয়।
১৯৮৫ সালে প্রথমবার একজন প্রতিনিধি হিসেবে জাতিসংঘে যাওয়া খলিলুর রহমান এখন এই বৈশ্বিক সংস্থার সর্বোচ্চ প্রতিনিধিত্বমূলক ফোরামের সভাপতি হলেন। তিনি আগামী এক বছর এই পদে দায়িত্ব পালন করবেন।
সূত্র: দ্য ডেইলি স্টার