ইন্ডিয়ানায় ১১৩ বছরের রেকর্ড ভাঙা বন্যা, গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের মিডওয়েস্টে টানা ভারী বৃষ্টি ও বন্যায় ইন্ডিয়ানায় অন্তত তিনজন মারা গেছেন এবং দেড় লক্ষাধিক মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের মিডওয়েস্টে টানা ভারী বৃষ্টি ও বন্যায় ইন্ডিয়ানায় অন্তত তিনজন মারা গেছেন এবং দেড় লক্ষাধিক মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছেন।
এনপিআরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ আগস্ট শনিবার পর্যন্ত ইন্ডিয়ানার অ্যান্ডারসনে হোয়াইট রিভার রেকর্ড ২৪ দশমিক ৯ ফুট উচ্চতায় পৌঁছায়, যা ১৯১৩ সালে প্রতিষ্ঠিত পুরোনো রেকর্ড ভেঙে দেয়।
কিছু এলাকায় গত এক সপ্তাহে ১১ ইঞ্চির বেশি বৃষ্টি হয়েছে। সেন্ট্রাল ইন্ডিয়ানা ও সেন্ট্রাল ইলিনয়সে ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা জারি রয়েছে এবং আইওয়া থেকে পশ্চিম ভার্জিনিয়া পর্যন্ত বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে।
ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন রাজ্যব্যাপী দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং ফেডারেল সহায়তার জন্য ফেমার কাছে প্রেসিডেন্শিয়াল ইমার্জেন্সি ডিক্লারেশনের আবেদন করেছেন। ইন্ডিয়ানা ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।
রবিবারের মধ্যে মিডওয়েস্ট ও ওহাইও ভ্যালিতে আরও ৪ ইঞ্চি পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কেন্টাকি, ইলিনয়স, ইন্ডিয়ানা, আইওয়া ও টেনেসিসহ একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। সূত্র: এনপিআর