বিশ্বকাপ ফাইনালের সংঘর্ষ ও মালভিনাস ব্যানারে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার শাস্তির প্রক্রিয়া শুরু
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠে সংঘর্ষ এবং রাজনৈতিক ব্যানার প্রদর্শনের অভিযোগে আর্জেন্টিনার তিন খেলোয়াড় ও সহকারী কোচের বিরুদ্ধে ফিফা আনুষ্ঠানিক শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠে সংঘর্ষ এবং রাজনৈতিক ব্যানার প্রদর্শনের অভিযোগে আর্জেন্টিনার তিন খেলোয়াড় ও সহকারী কোচের বিরুদ্ধে ফিফা আনুষ্ঠানিক শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে।
গত ২৯ জুলাই বুধবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ জুলাই রবিবার নিউ ইয়র্কে বিশ্বকাপ ফাইনালে স্পেন ১-০ গোলে আর্জেন্টিনাকে হারানোর পর মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়।
ফিফার অভিযোগ অনুযায়ী, আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস স্পেনের গাভিকে আঘাত করে মাটিতে ফেলে দেন। পারেদেসের বিরুদ্ধে তিনটি, ডিফেন্ডার নাহুয়েল মোলিনার বিরুদ্ধে দুটি মারামারির অভিযোগ এবং সহকারী কোচ রবের্তো আয়ালার বিরুদ্ধে একটি মারামারির অভিযোগ আনা হয়েছে।
মালভিনাস ব্যানারের বিষয়ে, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ২-১ গোলে জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা মালভিনাস দ্বীপপুঞ্জ সম্পর্কিত রাজনৈতিক একটি ব্যানার প্রদর্শন করেন। ফিফার নিয়ম অনুযায়ী খেলাধুলার আসরে রাজনৈতিক প্রদর্শনী নিষিদ্ধ।
ফিফার শৃঙ্খলা কমিটি সব পক্ষের বক্তব্য শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিশেষজ্ঞরা বলছেন, পারেদেসের দীর্ঘ নিষেধাজ্ঞার সম্ভাবনা থাকলেও আর্জেন্টিনাকে ভবিষ্যত বিশ্বকাপ থেকে বহিষ্কারের সম্ভাবনা অত্যন্ত কম।
সূত্র: আল জাজিরা