ফোর্ট ওয়ার্থে ৯০ দিনের গতি নিয়ন্ত্রণ অভিযান শুরু, বরাদ্দ ৭ মিলিয়ন ডলার
ফোর্ট ওয়ার্থ পুলিশ শহরের সবচেয়ে বিপজ্জনক সড়কগুলোতে গতি নিয়ন্ত্রণের জন্য ৯০ দিনের বিশেষ অভিযান শুরু করেছে। গত ১ আগস্ট শনিবার থেকে এই অভিযান কার্যকর হয়।
ফোর্ট ওয়ার্থ পুলিশ শহরের সবচেয়ে বিপজ্জনক সড়কগুলোতে গতি নিয়ন্ত্রণের জন্য ৯০ দিনের বিশেষ অভিযান শুরু করেছে। গত ১ আগস্ট শনিবার থেকে এই অভিযান কার্যকর হয়।
এনবিসি ডিএফডব্লিউ জানিয়েছে, অভিযানটি লুপ ৮২০ করিডোর ও ইন্টারস্টেট ৩০ সড়কে রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত পরিচালিত হবে। পুলিশের লক্ষ্য বিপজ্জনক গতি ও আক্রমণাত্মক গাড়িচালনা কমানো এবং সড়কে দৃশ্যমান উপস্থিতি বজায় রাখা।
নর্থ সেন্ট্রাল টেক্সাস কাউন্সিল অব গভর্নমেন্টস এই উদ্যোগের জন্য ৭ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। সংস্থাটি জানিয়েছে, ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকায় মারাত্মক ও মারণ দুর্ঘটনার প্রধান কারণ অতিরিক্ত গতি।
টেক্সাস পরিবহন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ট্যারান্ট কাউন্টিতে ১ লাখ ৪৪ হাজারের বেশি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রায় এক হাজার মারণ এবং ৪ হাজার ৩০০টিতে গুরুতর আহত হয়েছে। ২০২৫ সালে হাইওয়ে দুর্ঘটনার ৩৪ শতাংশের কারণ ছিল অতিরিক্ত গতি।
গত কয়েক বছরে হাইওয়েতে মৃত্যু প্রায় ১৫ শতাংশ কমলেও পুলিশ অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা করেছে। পুলিশ অফিসার বডি কালজাদা জানিয়েছেন, এই অভিযানে লুকিয়ে থেকে নয়, বরং দৃশ্যমান উপস্থিতির মাধ্যমে বিপজ্জনক চালকদের থামানো হবে।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ