বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি রুখতে নবনির্বাচিত এমপি বসালেন ‘অভিযোগ বাক্স’

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। নাঙ্গলকোট পৌরসভায় তিনি একটি ‘অভিযোগ বাক্স’ স্থাপন করেছেন।

Feb 16, 2026 - 20:56
বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি রুখতে নবনির্বাচিত এমপি বসালেন ‘অভিযোগ বাক্স’
দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসা পাচ্ছে মানুষের। ছবি: সংগৃহীত

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই সদর দক্ষিণ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি অনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। নাঙ্গলকোট পৌরসভায় তিনি একটিঅভিযোগ বাক্সস্থাপন করেছেন।

বাক্সটিতে বড় করে লেখা রয়েছে— ‘বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি অথবা অনৈতিক কার্যকলাপে জড়িত থাকলে নির্দ্বিধায় লিখিত অভিযোগ জমা দিন।

উদ্যোগটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম এলাকায় প্রশংসা করছেন অনেকে। স্থানীয় বাসিন্দাদের মতে, কার্যকরভাবে বাস্তবায়ন হলে এতে সন্ত্রাস চাঁদাবাজি কমবে।

মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, তিনি এলাকায় ইতিবাচক পরিবর্তন চান। কেউ অপকর্মে জড়ালে আইনানুগ ব্যবস্থার সুপারিশ করা হবে। তাঁর ভাষায়,‘বিএনপি আমার দল, কিন্তু আমি জনগণের এমপি। যে কেউ অভিযোগ দিতে পারবেন, পরিচয় গোপন রাখা হবে। আমার দলের কেউ অপরাধ করলে আরও কঠোর হব। নাঙ্গলকোট লালমাই হবে সন্ত্রাস-চাঁদাবাজিমুক্ত।’

এলাকাবাসীর দাবি, জনপ্রতিনিধিদের এমন স্বচ্ছ কঠোর অবস্থান তৃণমূল পর্যায়ে অপরাধ দমন রাজনৈতিক শৃঙ্খলা ফেরাতে ভূমিকা রাখবে।

ডালাস বার্তা প্রতিবেদক