চীন ২০০ বোয়িং জেট ও মার্কিন তেল কিনবে, হরমুজ খোলার বিষয়েও একমত: ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর বড় ধরনের বাণিজ্যিক ও কূটনৈতিক অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীন যুক্তরাষ্ট্র থেকে তেল, কৃষিপণ্য ও ২০০টি বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে।

May 15, 2026 - 01:38
চীন ২০০ বোয়িং জেট ও মার্কিন তেল কিনবে, হরমুজ খোলার বিষয়েও একমত: ট্রাম্প
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিরাপদ ও উন্মুক্ত রাখার বিষয়েও চীন সহযোগিতায় সম্মত হয়েছে বলে দাবি ট্রাম্পের। ছবি: বিবিসি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর বড় ধরনের বাণিজ্যিক কূটনৈতিক অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীন যুক্তরাষ্ট্র থেকে তেল, কৃষিপণ্য ২০০টি বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, বেইজিং তেহরানকে কোনো সামরিক সহায়তা না দেওয়ার আশ্বাসও দিয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, শি জিনপিং বলেছেন চীন ইরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না এবং তারাও চায় না ইরানের হাতে পারমাণবিক অস্ত্র যাক।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় নিরাপদ উন্মুক্ত রাখার বিষয়েও চীন সহযোগিতায় সম্মত হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, চীন ওই অঞ্চল থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে, তাই তারাও চায় জলপথটি সচল থাকুক।

ট্রাম্প আরও জানান, চীন ২০০টি মার্কিন বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে। তাঁর দাবি, এতে যুক্তরাষ্ট্রে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।

তিনি বলেন, টেক্সাস, লুইজিয়ানা আলাস্কা থেকে চীনের জন্য তেল রপ্তানি শুরু হবে। পাশাপাশি সয়াবিনসহ বিপুল পরিমাণ মার্কিন কৃষিপণ্য কেনার বিষয়েও সমঝোতা হয়েছে বলে জানান তিনি।

শি জিনপিংয়ের সঙ্গে নিজের সম্পর্ককেঅত্যন্ত চমৎকারউল্লেখ করে ট্রাম্প তাকেউষ্ণ হৃদয়ের মানুষবলেও মন্তব্য করেন। তার ভাষায়, “তিনি পুরোপুরি পেশাদার এবং তার মধ্যে কোনো লুকোচুরি নেই।

ট্রাম্প দাবি করেন, এবারের আলোচনা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সফল হয়েছে এবং চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতিও কমেছে।

তথ্যসূত্র: বিবিসি