ইরানে ‘কালো বৃষ্টি’, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের তেল স্থাপনাগুলোতে আগুন লাগার পর দেশটির বিভিন্ন এলাকায় ‘কালো বৃষ্টি’ দেখা যাচ্ছে। এতে বাতাসে ছড়িয়ে পড়া বিষাক্ত যৌগ মানুষের শ্বাসতন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Mar 10, 2026 - 13:52
ইরানে ‘কালো বৃষ্টি’, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা
তেহরানের এক তেল শোধনাগারের জ্বালানি ট্যাংকে হামলার পর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ছবি: ইউরো নিউজ

যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের তেল স্থাপনাগুলোতে আগুন লাগার পর দেশটির বিভিন্ন এলাকায়কালো বৃষ্টিদেখা যাচ্ছে। এতে বাতাসে ছড়িয়ে পড়া বিষাক্ত যৌগ মানুষের শ্বাসতন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

সংস্থাটি জানায়, চলতি সপ্তাহে তেলমিশ্রিত কালো বৃষ্টির একাধিক প্রতিবেদন তারা পেয়েছে। ইরানে ডব্লিউএইচওর একটি কার্যালয় রয়েছে এবং জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে তারা দেশটির কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

জেনেভায় সাংবাদিকদের ব্রিফিংয়ে ডব্লিউএইচওর মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, কালো বৃষ্টি এর সঙ্গে আসা অ্যাসিড বৃষ্টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, বিশেষ করে শ্বাসতন্ত্রের ক্ষেত্রে।

তিনি জানান, ইরান ইতোমধ্যে নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে। তেল সংরক্ষণাগার পরিশোধনাগারে হামলার পর সৃষ্ট আগুনের কারণে বায়ুর মান নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

লিন্ডমেয়ার বলেন, এসব হামলার ফলে বাতাসে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার অক্সাইড নাইট্রোজেন যৌগ ছড়িয়ে পড়েছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা