মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে ভোট সীমিত করার ট্রাম্পের আদেশ আবার স্থগিত রাখলেন ফেডারেল বিচারক
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে ভোটদান সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকর করতে দেননি ফেডারেল বিচারক। শুক্রবার বিচারক ইন্দিরা তালওয়ানি এ বিষয়ে একটি প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেছেন।

এপি নিউজের প্রতিবেদনে জানানো হয়, এই নিষেধাজ্ঞা আগের অস্থায়ী আদেশের পরিবর্তে জারি করা হয়েছে। ট্রাম্প প্রশাসন আগেই সুপ্রিম কোর্টে সেই অস্থায়ী আদেশ তুলে নিতে আবেদন করেছিল এবং শুক্রবার জানিয়েছে যে তারা এই নতুন আদেশের বিরুদ্ধে প্রথম সার্কিট কোর্ট অব আপিলে যাবে।
নর্থ ক্যারোলাইনা শুক্রবার থেকেই ডাক ব্যালট পাঠানো শুরু করেছে এবং আরও রাজ্য দ্রুত একই পথে যাবে। মার্কিন ভোটারদের প্রায় এক-তৃতীয়াংশ ডাকযোগে ভোট দেন।
নির্বাচন কর্মকর্তারা বলছেন, এত অল্প সময়ে ডাক বিভাগের নতুন নির্দেশনা মানতে ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব নয়। বিচারক তালওয়ানি রায়ে এই সময়সীমার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন।
এই আইনি লড়াই মধ্যবর্তী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে, কারণ এই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রায় এক-তৃতীয়াংশ ভোটার ডাকযোগে ভোট দিয়েছিলেন।
সূত্র: এপি নিউজ