Sep 15, 2026
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যযুদ্ধ চলাকালে ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি টরন্টোতে বিশ্বের শীর্ষ বিনিয়োগকারীদের একটি সম্মেলনের আয়োজন করেছেন, যেখানে ১০০ ট্রিলিয়ন ক্যানাডীয় ডলারেরও বেশি সম্পদ পরিচালনাকারী ১০০টিরও বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
Aug 29, 2026
ড্যানিশ শিপিং কোম্পানি এপি মোলার-মার্স্ক বাংলাদেশের জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার খাতে সরাসরি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
Aug 26, 2026
যুক্তরাষ্ট্র সিরিয়াকে রাষ্ট্রীয় সন্ত্রাসপোষক তালিকা থেকে বাদ দিয়েছে, যা বিনিয়োগকারী ও ব্যাংকগুলোর সিরিয়ায় প্রবেশের পথে সবচেয়ে বড় আইনি বাধা ছিল। ১৯৭৯ সাল থেকে তালিকাভুক্ত সিরিয়া এখন বৈশ্বিক বিনিয়োগ ও ব্যাংকিং সুবিধার পথে রয়েছে।
Aug 13, 2026
নেলসন পেলজের ট্রায়ান ফান্ড ম্যানেজমেন্ট ওয়েন্ডিজকে বেসরকারি কোম্পানিতে পরিণত করতে একটি কনসোর্টিয়াম গঠন করছে; খবর প্রকাশের পর কোম্পানিটির শেয়ার ১৫ শতাংশ বেড়েছে।
Aug 1, 2026
মার্কিন বিশেষ দূত সার্জিও গর তিন দিনের বাংলাদেশ সফর শেষে বিনিয়োগ বৃদ্ধি ও কৌশলগত সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভ্রমণ সতর্কতা লেভেল ৩ থেকে কমিয়ে লেভেল ২ করেছে। শুক্রবার প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
Jul 18, 2026
মার্কিন বিনিয়োগ ব্যাংক মর্গ্যান স্ট্যানলি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) রেকর্ড ২১ দশমিক ৩৫ বিলিয়ন ডলার রাজস্ব অর্জন করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বেশি। এই প্রান্তিকে ব্যাংকটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার, যা বার্ষিক ভিত্তিতে ৫৮ শতাংশ বৃদ্ধি।
Jul 16, 2026
টেক্সাসের ফ্রিসকোর দুই ব্যবসায়ীকে একটি বড় বিনিয়োগ প্রতারণা মামলায় প্রায় ৪০ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পক্ষে এই রায় দেওয়া হয়েছে।
Jul 13, 2026
মার্কিন মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বাইরের বিনিয়োগকারীদের কাছ থেকে ১ হাজার কোটি ডলার সংগ্রহ করেছে, যেখানে কোম্পানির মূল্যমান ধরা হয়েছে ১৩ হাজার কোটি ডলার।
Jun 26, 2026
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া লাখো শিশুর জন্য নতুন একটি দীর্ঘমেয়াদি সঞ্চয় কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। নির্দিষ্ট সময়ের মধ্যে জন্ম নেওয়া যোগ্য প্রতিটি শিশুর নামে সরকার ১ হাজার ডলার জমা দেবে একটি বিনিয়োগ অ্যাকাউন্টে।
Jun 25, 2026
ওয়াল স্ট্রিটের শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক মর্গান স্ট্যানলি ডালাসের আপটাউনে ৭ লাখ ৯ হাজার বর্গফুটের একটি অফিস টাওয়ার নির্মাণের পরিকল্পনা করছে। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১৩০ কোটি ডলার এবং এটি ২০৩৯ সালের মধ্যে ৪ হাজার ৮০০ কর্মসংস্থান তৈরি করতে পারে।
Jun 25, 2026
প্রবাসী বাংলাদেশিদের জন্য নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট (এনআরসিটিএ) চালু করেছে বাংলাদেশ ব্যাংক। আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, বিনিয়োগ উৎসাহিত করা এবং অফশোর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Jun 23, 2026
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন। গত ২৩ জুন মঙ্গলবার তাঁর চার দিনের সরকারি সফর শুরু হয়, যা চলবে ২৬ জুন পর্যন্ত।
Jun 22, 2026
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে চীনে যাচ্ছেন। ঢাকা এই সফরে অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগের জন্য প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার চীনা অর্থায়নের প্রত্যাশা করছে।
Jun 21, 2026
মার্কিন মহাকাশ কোম্পানি স্পেসএক্সের শেয়ার শেয়ারবাজারে আসতেই দ্রুত মূল্য বৃদ্ধি পেয়েছে। গত ২০ জুন শনিবার এনপিআর জানিয়েছে, বৃহস্পতিবার বাজার বন্ধে স্পেসএক্সের শেয়ারের দাম ছিল প্রতিটি প্রায় ১৮৫ ডলার। গবেষণা সংস্থা মর্নিংস্টারের মতে এটি কোম্পানির যুক্তিসংগত মূল্যের প্রায় তিনগুণ।
Jun 18, 2026
স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে দেশটির আগ্রহের কথা জানিয়েছেন।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।