তারেক রহমানের প্রথম চীন সফরে ৬০০ কোটি ডলারের বিনিয়োগ প্রত্যাশা
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে চীনে যাচ্ছেন। ঢাকা এই সফরে অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগের জন্য প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার চীনা অর্থায়নের প্রত্যাশা করছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে চীনে যাচ্ছেন। ঢাকা এই সফরে অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগের জন্য প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার চীনা অর্থায়নের প্রত্যাশা করছে।
গত ২০ জুন শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী ২৩ থেকে ২৬ জুন চীনের দালিয়ানে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। এর আগে তিনি মালয়েশিয়া সফর করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এই সফরে চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে বাংলাদেশের যোগদানের ঘোষণা আসতে পারে। এছাড়া বাংলাদেশ-চীন মৈত্রী সাধারণ হাসপাতাল নির্মাণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।
সফরে দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতুসহ বড় অবকাঠামো প্রকল্পে চীনা অর্থায়নের আলোচনা হবে বলে জানা গেছে। তবে এই সফরেই বড় চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা কম।
বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ঢাকা সফরের পর থেকে দুই দেশের বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হয়েছে। সূত্র: দ্য ডেইলি স্টার, ব্লুমবার্গ