মর্গ্যান স্ট্যানলির দ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ২১ বিলিয়ন ডলার রাজস্ব, শেয়ার ট্রেডিংয়ে ৬৯ শতাংশ প্রবৃদ্ধি
মার্কিন বিনিয়োগ ব্যাংক মর্গ্যান স্ট্যানলি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) রেকর্ড ২১ দশমিক ৩৫ বিলিয়ন ডলার রাজস্ব অর্জন করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বেশি। এই প্রান্তিকে ব্যাংকটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার, যা বার্ষিক ভিত্তিতে ৫৮ শতাংশ বৃদ্ধি।

ব্যাংকটির প্রধান নির্বাহী টেড পিক বলেছেন, সক্রিয় বাজার এবং তিনটি অঞ্চলে ধারাবাহিক কার্যসম্পাদন এই অসাধারণ ফলাফলের পেছনে কাজ করেছে। মর্গ্যান স্ট্যানলি জানিয়েছে, ইকুইটি ট্রেডিং বিভাগ এই প্রান্তিকে সবচেয়ে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে।
ইকুইটি ট্রেডিং থেকে রাজস্ব ৬৯ শতাংশ বেড়ে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে প্রায় ১ দশমিক ৯ বিলিয়ন ডলার বেশি। বিনিয়োগ ব্যাংকিং বিভাগেও রাজস্ব ৫৮ শতাংশ বেড়ে ২ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যার পেছনে ছিল বাড়তি একীভূতকরণ ও প্রাথমিক শেয়ার ছাড়ের কার্যক্রম।
সম্পদ ব্যবস্থাপনা বিভাগে রেকর্ড ৮ দশমিক ৮৬ বিলিয়ন ডলার রাজস্ব এসেছে এবং মোট গ্রাহক সম্পদ ১০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। ব্যাংকটি প্রতি শেয়ারে ত্রৈমাসিক লভ্যাংশ ১৫ সেন্ট বাড়িয়ে ১ দশমিক ১৫ ডলার করেছে এবং ২০ বিলিয়ন ডলারের শেয়ার পুনর্ক্রয় কর্মসূচি পুনরায় অনুমোদন করেছে।
বিশ্লেষকেরা মর্গ্যান স্ট্যানলির প্রতি শেয়ারে ২ দশমিক ৯৪ ডলার আয়ের পূর্বাভাস দিয়েছিলেন, কিন্তু ব্যাংকটি ৩ দশমিক ৪৬ ডলার আয় করেছে। ওয়াল স্ট্রিটের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে এই প্রান্তিকে একাধিক ব্যাংক রেকর্ড ফলাফল অর্জন করেছে, যা সক্রিয় মার্কিন আর্থিক বাজারের প্রতিফলন।
সূত্র: ইয়াহু ফাইন্যান্স