Sep 21, 2026
টেক্সাস অ্যান্টি-গ্যাং প্রোগ্রামের মাধ্যমে রাজ্যের অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় প্লেনো শহর তার ৯০টিরও বেশি ফ্লক লাইসেন্স প্লেট রিডার ক্যামেরা নিষ্ক্রিয় করে দিয়েছে। গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্য সংস্থাগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত লাইসেন্স প্লেট রিডারে অর্থায়ন বন্ধের নির্দেশ দেওয়ার পর শহরের সঙ্গে ফ্লকের চুক্তি বাতিল হয়।
Sep 17, 2026
প্লেনো পুলিশ বিভাগের ৯০টিরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ফ্লক লাইসেন্স প্লেট রিডার ক্যামেরা নিষ্ক্রিয় করা হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্য সংস্থাগুলোকে এই প্রযুক্তিতে অর্থায়ন বন্ধ করার নির্দেশ দেওয়ার পর শহরটি এই সিদ্ধান্ত কার্যকর করেছে।
Aug 26, 2026
আইসিই বিরোধীদের একটি মামলায় আদালতে জমা দেওয়া নথিতে প্রকাশ পেয়েছে যে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের গোয়েন্দারা মিনেসোটার গির্জা, লাইব্রেরি ও রেস্তোরাঁয় মাসের পর মাস গোপনে তথ্য সংগ্রহ করেছে।
Aug 23, 2026
যুক্তরাষ্ট্রে ফ্লক সেফটি কোম্পানির লাইসেন্স প্লেট শনাক্তকারী নজরদারি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ছড়িয়ে পড়েছে অন্তত ৩৬টি অঙ্গরাজ্যে।
Aug 4, 2026
ডালাসে ফ্লক সেফটি কোম্পানির ৬৫০টির বেশি লাইসেন্স প্লেট রিডার ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা যানবাহনের নম্বরপ্লেট ও বৈশিষ্ট্য ধারণ করে। ডালাস পুলিশ বিভাগ বলছে, এই প্রযুক্তি অস্ত্র উদ্ধার, চুরি যাওয়া গাড়ি খোঁজা এবং অপরাধ তদন্তে সহায়তা করছে।
Jul 26, 2026
অপরাধী ও চুরি যাওয়া গাড়ি শনাক্ত করতে যুক্তরাষ্ট্রজুড়ে বসানো ফ্লক ক্যামেরার অপব্যবহারের একাধিক ঘটনা সামনে এসেছে। ক্যামেরাগুলো গাড়ির নম্বরপ্লেট, রং, ধরন, সময় ও অবস্থানের তথ্য সংগ্রহ করে।
Jul 8, 2026
ডালাস শহরে ফ্লক সেফটির ৬০০টির বেশি লাইসেন্স প্লেট রিডার ক্যামেরা ব্যবহার করছে পুলিশ। এসব ক্যামেরা রাস্তা দিয়ে যাওয়া গাড়ির লাইসেন্স প্লেট, গাড়ির ছবি ও কিছু ক্ষেত্রে গাড়ির ধরন শনাক্ত করে তথ্য সংরক্ষণ করে।
May 15, 2026
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চালু থাকা স্টেম অপশনাল প্র্যাক্টিক্যাল ট্রেনিং কর্মসূচিকে ঘিরে বড় ধরনের জালিয়াতির অভিযোগ তুলেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই। সংস্থাটি জানিয়েছে, সন্দেহভাজন নিয়োগদাতাদের সঙ্গে যুক্ত ১০ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে।
Apr 5, 2026
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক গতিবিধি নজরদারি করে তা বাণিজ্যিকভাবে বিক্রি করছে চীনের একাধিক প্রতিষ্ঠান—এমন অভিযোগ তুলেছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। এতে ওয়াশিংটনে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
Oct 26, 2025
বিদেশি নাগরিকদের প্রবেশ ও প্রস্থানে নজরদারি জোরদারে নতুন নীতিমালা চালু করছে যুক্তরাষ্ট্র। আগামী ২৬ ডিসেম্বর থেকে বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলসীমান্তে সব বিদেশির মুখের ছবি তুলতে বাধ্য করা হবে।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।