যুক্তরাষ্ট্রের ৩৬ অঙ্গরাজ্যে ফ্লক ক্যামেরায় ভাঙচুর, ৮০টির বেশি চুক্তি বাতিল
যুক্তরাষ্ট্রে ফ্লক সেফটি কোম্পানির লাইসেন্স প্লেট শনাক্তকারী নজরদারি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ছড়িয়ে পড়েছে অন্তত ৩৬টি অঙ্গরাজ্যে।
যুক্তরাষ্ট্রে ফ্লক সেফটি কোম্পানির লাইসেন্স প্লেট শনাক্তকারী নজরদারি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ছড়িয়ে পড়েছে অন্তত ৩৬টি অঙ্গরাজ্যে।
গত ২১ আগস্ট শুক্রবার এনপিআর প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ২৩টি অঙ্গরাজ্যে অন্তত ৩৩টি নথিভুক্ত ভাঙচুরের ঘটনা ঘটেছে। ডিফ্লকিং নামে একটি নজরদারিবিরোধী আন্দোলনের ফলে ইতোমধ্যে ৮০টির বেশি ক্যামেরা স্থাপনের চুক্তি বাতিল হয়েছে।
বিক্ষোভকারীরা ক্যামেরা চুরি করেছে, করাত দিয়ে কেটেছে, গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে, রং ও স্টিকার লাগিয়েছে এবং গুলি ছুড়েছে। মিনেসোটার উইনোনা শহরে আটটি ক্যামেরা একযোগে সরিয়ে ফেলা হয়েছে, যার আনুমানিক মূল্য ২৪ হাজার ডলার।
মিনেসোটার এডিনায় গত ৬ আগস্ট তিনটি ক্যামেরায় লাল রং ছিটানো হয়। অ্যারিজোনায় একটি ক্যামেরা আকাশের দিকে কাত করে দেওয়ায় এক ব্যক্তিকে ৮ আগস্ট গ্রেপ্তার করা হয়েছে, তাঁর বিরুদ্ধে ফেলোনি অপরাধের অভিযোগ আনা হয়েছে।
ফ্লক সেফটির ক্যামেরাগুলো সড়কে যানবাহনের নম্বরপ্লেট স্বয়ংক্রিয়ভাবে পড়তে পারে এবং তথ্য পুলিশ বিভাগের সাথে ভাগ করে নেয়। নাগরিক স্বাধীনতা সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এ ধরনের নজরদারি প্রযুক্তির ব্যাপক ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।
সূত্র: এনপিআর