Tag: Storm

নর-ইস্টার ঝড়ে নিউ জার্সিতে বন্যা, পূর্ব উপকূলে কোটি মানুষ ঝুঁকিতে

শক্তিশালী নর-ইস্টার ঝড়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এবং নিউ জার্সির উপকূলীয় সড়ক ও কিছু বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, মধ্য-আটলান্টিক উপকূল, বিশেষত নিউ জার্সি ও ডেলাওয়্যারে বিপজ্জনক বন্যার আশঙ্কা রয়েছে।

ঝড়ে ডিএফডব্লিউ বিমানবন্দরে গ্রাউন্ড স্টপ, শত শত ফ্লাইট বিলম্বিত

নর্থ টেক্সাসে তীব্র বজ্রঝড়ের কারণে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ডালাস-ফোর্ট ওয়ার্থ (ডিএফডব্লিউ) আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড স্টপ জারি করেছে। ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী ডিএফডব্লিউতে ৭০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত এবং ৬১টি বাতিল হয়েছে।