Jul 15, 2025
সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে, কোটি কোটি গাড়ি রয়েছে ভয়াবহ রিমোট হ্যাকিংয়ের ঝুঁকিতে। একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার ফলে বিশ্বজুড়ে কোটি কোটি গাড়ি হ্যাকড হওয়ার আশঙ্কায় রয়েছে। এটা শুধু ব্যক্তিগত গোপনীয়তাই নষ্ট করবে না, জীবনকেও ফেলতে পারে হুমকির মুখে।
Jul 15, 2025
নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আদালত টিকটকের আবেদন খারিজ করেছে। আবেদনে সংস্থাটি শিশুদের লক্ষ্য করে 'প্রতারণামূলক ও আসক্তিকর ডিজাইন' ব্যবহারের অভিযোগ বাতিল করতে চেয়েছিল।
Jun 29, 2025
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনা মালিকানাধীন জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ টিকটক কেনার জন্য “অত্যন্ত ধনী একদল মানুষ” প্রস্তুত রয়েছেন। ফক্স নিউজের সানডে মার্নিং ফিউচারস অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি।
Jun 26, 2025
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা অ্যাক্সিয়ম স্পেস পরিচালিত অভিযান অ্যাক্সিয়ম-৪ বৃহস্পতিবার ভোরে সফলভাবে মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হয়। এরপর অপর ৩ জন ক্রুসহ মহাকাশ স্টেশনে প্রবেশ করেন শুভাংশু শুক্লা। তিনিই প্রথম ভারতীয়, যিনি কক্ষপথে অবস্থিত এই মহাকাশ গবেষণাকেন্দ্রে প্রবেশ করলেন। পুরো ঘটনাটি লাইভ সম্প্রচার করা হয়েছে।
নতুন মোবাইল সেবা চালুর পাশাপাশি ‘মেইড ইন আমেরিকা’ দাবিতে প্রচারিত স্মার্টফোন টি-ওয়ান ৮০০২ নিয়ে বিতর্কে জড়িয়েছে ট্রাম্প অর্গানাইজেশন। শুরুতে ফোনটি সম্পূর্ণভাবে আমেরিকায় তৈরি বলে প্রচার করা হলেও, সম্প্রতি ট্রাম্প মোবাইলের ওয়েবসাইট থেকে সেই দাবি গোপনে সরিয়ে ফেলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের বিক্রি বা বন্ধের সময়সীমা ৯০ দিন বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রে যে আইনের আওতায় টিকটক বিক্রি বা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল তা নিয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। ফলে চীনের কোম্পানি বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক সম্পদ বিক্রির জন্য বেঁধে দেওয়া ১৯ জুনের সময়সীমা আরো ৯০ দিন বাড়িয়েছেন প্রেসিডেন্ট।
প্রায় এক দশকের গবেষণা ও উদ্ভাবনের পর অবশেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে পরীক্ষামূলকভাবে রাস্তায় নামলো ইলন মাস্কের টেসলা কোম্পানির চালকবিহীন ‘রোবোট্যাক্সি’ সেবা। গতকাল রোববার (২২ জুন) টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে সীমিত পরিসরে শুরু হয়েছে পরীক্ষামূলক এই সেবা।