ঝড়ে ডিএফডব্লিউয়ে ১৫০-র বেশি ফ্লাইট বাতিল, সারাদিন বিলম্বের সতর্কতা
ডিএফডব্লিউ আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সকালে ১৫০-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং প্রায় ২০০টি ফ্লাইট বিলম্বের মুখে পড়েছে। প্রশান্ত মহাসাগর থেকে আসা একটি শক্তিশালী ঝড়ের কারণে নর্থ টেক্সাসে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার পরিস্থিতি তৈরি হয়।

এনবিসি ডিএফডব্লিউ ও ডালাস মর্নিং নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ১ অক্টোবর বৃহস্পতিবার ভোর থেকে বিমানবন্দরে বিঘ্ন শুরু হয়। ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, সকাল ৭টার মধ্যে বাতিল ফ্লাইটের সংখ্যা ছাড়িয়ে যায় ১৫০।
বাতিল হওয়া বেশিরভাগ ফ্লাইট এনভয় এয়ার ও পিএসএ এয়ারলাইনসের, যারা আমেরিকান এয়ারলাইনসের আঞ্চলিক বিভাগ হিসেবে কাজ করে। আমেরিকান এয়ারলাইনসের মূল সেবায় বাতিল হয়েছে মাত্র ২৭টি ফ্লাইট।
ডিএফডব্লিউ বিমানবন্দর সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত গ্রাউন্ড স্টপ এবং রাত ৯টা ৫৯ মিনিট পর্যন্ত গ্রাউন্ড ডিলে জারি করেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ডিএফডব্লিউতে আগত ফ্লাইটের গড় বিলম্ব দাঁড়িয়েছে ৭৮ মিনিটে।
ডালাস লাভ ফিল্ড, সাউথওয়েস্ট এয়ারলাইনসের মূল ঘাঁটি, তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে সকাল ৭টা পর্যন্ত মাত্র ১৫টি ফ্লাইট বাতিল ও ১২টি বিলম্বিত হয়েছে। একই ঝড়ের কারণে স্টেট ফেয়ার অব টেক্সাসও বৃহস্পতিবার দেরিতে খোলা হয়।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ ও ডালাস মর্নিং নিউজ