ওল্ড ইস্ট ডালাসে বন্যার শঙ্কা কাটেনি, মিল ক্রিক টানেল শেষ হবে ২০২৯ সালে
ডালাসের ওল্ড ইস্ট এলাকার পিকস অ্যাডিশন পাড়ার বাসিন্দারা বৃষ্টির পূর্বাভাস দেখলেই উদ্বেগে পড়েন। এই এলাকায় বন্যার দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানে নির্মিত মিল ক্রিক ড্রেনেজ রিলিফ টানেল প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি।

এনবিসি ডিএফডব্লিউ জানিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর বুধবার ডালাস সিটির দেওয়া তথ্য অনুযায়ী প্রকল্পটি এখন ৮৭ শতাংশ সম্পন্ন হয়েছে এবং সম্পূর্ণ শেষ হতে ২০২৯ সাল পর্যন্ত লাগবে।
প্রকল্পটি মাটির ৭৫ থেকে ১৫০ ফুট নিচে পাঁচ মাইল দীর্ঘ একটি টানেল। ২০২৪ সালে শেষ হওয়ার কথা থাকলেও করোনা মহামারির প্রভাবে সরঞ্জাম সংকট, কংক্রিট উৎপাদনে পরিবর্তন এবং টানেল খননযন্ত্রে ত্রুটির কারণে কাজ পিছিয়েছে।
ভিক্টর স্ট্রিটের কাছে বসবাসকারী ডেলোরেস লোপেজ জানান, গত জুনে বৃষ্টিতে তার বাড়ির সামনে পানি ঢুকে আসবাবপত্র ভেসে যায় এবং গাড়ি নষ্ট হয়। একই পাড়ার সারা উইলসনও জুনের ছবি দেখিয়ে বলেন, বন্যার পানির মধ্যে কী করবেন তা বুঝতে পারছিলেন না।
২০২২ সাল থেকে এই এলাকার বাসিন্দারা বন্যার কষ্ট সহ্য করে আসছেন। এখন টানেলের কংক্রিট আস্তরণের কাজ ৬৪ শতাংশ শেষ হয়েছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতিবেশীরা একে অপরকে সতর্ক করে রাখার প্রতিশ্রুতি নিয়েছেন।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ