ডেন্টন থেকে চিনে পাঠানোর চেষ্টায় ১৯১ কচ্ছপ জব্দ, তদন্ত করছে মার্কিন কর্তৃপক্ষ
টেক্সাসের ডেন্টন শহর থেকে চিনে ফেডএক্সের মাধ্যমে পাঠানোর চেষ্টায় ১৯১টি কচ্ছপ ও টর্টয়েজ আটক করা হয়েছে। মার্কিন ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস ঘটনাটি তদন্ত করছে।
টেক্সাসের ডেন্টন শহর থেকে চিনে ফেডএক্সের মাধ্যমে পাঠানোর চেষ্টায় ১৯১টি কচ্ছপ ও টর্টয়েজ আটক করা হয়েছে। মার্কিন ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস ঘটনাটি তদন্ত করছে।
ডেন্টন শহরের প্রধান যোগাযোগ কর্মকর্তা কেইলা হেরড জানান, গত ১ সেপ্টেম্বর সোমবার ফেডএক্স কর্তৃপক্ষ বিষয়টি জানানোর পর ডেন্টন অ্যানিমাল সার্ভিসেস প্রাণীগুলো নিজেদের হেফাজতে নেয়। ডালাস মর্নিং নিউজ এই তথ্য জানিয়েছে।
প্রাণীগুলোকে অস্থায়ীভাবে সেবা দিয়ে ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়, যারা এখন তদন্তের নেতৃত্ব দিচ্ছে। পরে প্রাণীগুলোকে ডালাস চিড়িয়াখানায় পাঠানো হয়, যেখানে তাদের পরিচর্যা চলছে।
ডালাস চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত চলমান থাকায় তারা বিস্তারিত কিছু জানাতে পারবে না। কার এই চালান পাঠানোর চেষ্টা এবং চিনের কোন গন্তব্যে যাচ্ছিল, তা এখনো জানানো হয়নি।
প্রাণীগুলোর প্রজাতি, উৎস বা স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনায় ফৌজদারি অভিযোগ আনা হবে কি না, তা-ও এখনো স্পষ্ট নয়।
সূত্র: ডালাস মর্নিং নিউজ