Oct 13, 2026
ডেন্টন পুলিশ জানিয়েছে, তিন সন্তানের মা মার্হুলিন দাইউরু ব্রিসেনো আরিয়েতাকে হত্যা করা হয়েছে বলে তারা বিশ্বাস করে। তার বিচ্ছিন্ন স্বামী রিচার্ড পাস্তোর পেরেসের বিরুদ্ধে হত্যার ওয়ারেন্ট জারি হলেও পেরেসকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
Oct 11, 2026
টেক্সাসের ডেন্টন শহরে অক্টোবর মাসজুড়ে হ্যালোউইন উৎসব চলছে। শহরটি সরকারিভাবে টেক্সাসের হ্যালোউইন রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে।
Sep 8, 2026
ডেন্টনের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস (ইউএনটি) ২ কোটি ডলারের বেসরকারি অনুদানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অ্যাডভান্সড অ্যানালিটিকস বিষয়ে একটি নতুন কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।
Sep 4, 2026
টেক্সাসের ডেন্টন শহর থেকে চিনে ফেডএক্সের মাধ্যমে পাঠানোর চেষ্টায় ১৯১টি কচ্ছপ ও টর্টয়েজ আটক করা হয়েছে। মার্কিন ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস ঘটনাটি তদন্ত করছে।
Jul 12, 2026
ডালাসে মাসে ১,৫০০ ডলার ভাড়া দিলে ঠিক কত বড় অ্যাপার্টমেন্ট পাওয়া যায়? নতুন এক জরিপে সেই প্রশ্নের উত্তর উঠে এসেছে। জরিপ অনুযায়ী, এই বাজেটে ডালাসে গড়ে ৮০৬ বর্গফুট আয়তনের একটি অ্যাপার্টমেন্ট ভাড়া পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের ২০০টি বড় শহরের মধ্যে এ হিসাবে ডালাসের অবস্থান ১০৩তম।
Apr 15, 2026
টেক্সাস অঙ্গরাজ্যের ডেন্টনে ট্রাফিক স্টপের সময় এক ব্যক্তি গুলি করে হত্যা করেছেন। এই ঘটনায় তদন্তের জন্য ‘টেক্সাস রেঞ্জার্স’কে ডাকা হয়েছে।
Jan 8, 2026
ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসের পিএইচডি গবেষক আব্দুল্লাহ আলী মারুফের সহ-লেখক হিসেবে দুটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বিশ্বের স্বনামধন্য বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশনস এবং জার্নাল অব ফিজিকেল কেমিস্ট্রি সি-তে। গবেষণাগুলোতে সাশ্রয়ী উপকরণ ব্যবহার করে জ্বালানি উৎপাদনের অনুঘটক এবং শিল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ রাসায়নিক প্রক্রিয়া নিয়ে কাজ করা হয়েছে।
Oct 31, 2025
ডেন্টন শহর পুরো অক্টোবর ‘টেক্সাসের হ্যালোইন রাজধানী’ হিসেবে উদযাপন করছে। রাস্তা, সাইনবোর্ড ও বিভিন্ন স্থাপনা হ্যালোইন থিমে সাজানো।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।