ট্রাফিক স্টপের সময় গুলি করে আত্মহত্যা
টেক্সাস অঙ্গরাজ্যের ডেন্টনে ট্রাফিক স্টপের সময় এক ব্যক্তি গুলি করে হত্যা করেছেন। এই ঘটনায় তদন্তের জন্য ‘টেক্সাস রেঞ্জার্স’কে ডাকা হয়েছে।
টেক্সাস অঙ্গরাজ্যের ডেন্টনে ট্রাফিক স্টপের সময় এক ব্যক্তি গুলি করে হত্যা করেছেন। এই ঘটনায় তদন্তের জন্য ‘টেক্সাস রেঞ্জার্স’কে ডাকা হয়েছে।
ডেন্টন পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর প্রায় ১২টা ১৮ মিনিটে মন্টেসিটো ড্রাইভে একটি চলমান তদন্তের অংশ হিসেবে ওই ব্যক্তির বিরুদ্ধে তল্লাশি পরোয়ানা কার্যকর করতে যান গোয়েন্দারা। তবে তারা গাড়ির কাছে পৌঁছানোর আগেই ওই ব্যক্তি নিজেকে গুলি করেন।
ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। গাড়িতে আর কেউ ছিল না এবং অন্য কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
ঘটনার তদন্তে নেমেছে টেক্সাস রেঞ্জার্স। নিহত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি; পরিবারের সদস্যদের অবহিত করার পর তা জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: ডব্লিউএফএএ