ডেন্টনকে টেক্সাসের সরকারি হ্যালোউইন রাজধানী ঘোষণা, অক্টোবরজুড়ে চলছে উৎসব
টেক্সাসের ডেন্টন শহরে অক্টোবর মাসজুড়ে হ্যালোউইন উৎসব চলছে। শহরটি সরকারিভাবে টেক্সাসের হ্যালোউইন রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে।
টেক্সাসের ডেন্টন শহরে অক্টোবর মাসজুড়ে হ্যালোউইন উৎসব চলছে। শহরটি সরকারিভাবে টেক্সাসের হ্যালোউইন রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে।
গত বছর টেক্সাস আইনসভা সর্বসম্মতিতে হাউস কনকারেন্ট রেজোলিউশন ৮৬ পাস করে, যেখানে ২০৩৫ সাল পর্যন্ত ডেন্টনকে টেক্সাসের সরকারি হ্যালোউইন রাজধানী মনোনীত করা হয়। এনবিসি ডিএফডব্লিউ এই তথ্য জানিয়েছে।
২০২৪ সালে প্রথম আয়োজনে ছয় লাখের বেশি দর্শনার্থী ডেন্টন ভ্রমণ করেন। ২০২৫ সালে তা বেড়ে আট লাখের বেশি হয়েছে, যারা যুক্তরাষ্ট্রের সব পঞ্চাশটি রাজ্য ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন।
এ বছর গত ৮ অক্টোবর বৃহস্পতিবার ডেন্টন হ্যালোউইন সিজন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পুরো অক্টোবরজুড়ে ৩১ ডেজ অব ডেন্টন হ্যালোউইন কার্যক্রমের অধীনে বিভিন্ন বয়সের মানুষদের জন্য রয়েছে বিচিত্র আয়োজন। শিল্পী ও ব্যবসায়ীরা মিলে শহরজুড়ে সৃজনশীল সিজনাল ইনস্টলেশন তৈরি করেছেন।
২০২৪ সালে শহরের ক্রিসমাস সাজসজ্জা নিয়ে একটি আলোচনা থেকে ডেন্টনকে হ্যালোউইন রাজধানীতে পরিণত করার পরিকল্পনার সূচনা হয়। এই আয়োজন শহরের সৃজনশীল ও ক্ষুদ্র ব্যবসায়ী সম্প্রদায়কে একটি মঞ্চ দেওয়ার লক্ষ্যেও তৈরি করা হয়েছে।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ