কারা পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। এবার ৯ জন এ পুরস্কার পাচ্ছেন। অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। এবার ৯ জন এ পুরস্কার পাচ্ছেন। অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন : কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ–গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।
ডালাস বার্তা প্রতিবেদক