চলে গেলেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ
বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী ডলি চৌধুরী। তিনি জানান, ক্যানসারের পাশাপাশি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন জাভেদ। দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি বাসায় রেখে তাঁর চিকিৎসাসেবা চলছিল। হাসপাতাল থেকে চিকিৎসক ও নার্সরা নিয়মিত বাসায় এসে তাঁকে দেখতেন। বুধবার সকালে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ষাটের দশকে নৃত্যপরিচালক হিসেবে চলচ্চিত্রাঙ্গনে কাজ শুরু করেন ইলিয়াস জাভেদ। তাঁর নৃত্য পরিচালনায় প্রথম সিনেমা ছিল কায়সার পাশা পরিচালিত উর্দু ছবি ‘মালান’। ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে অভিনয়ে নামেন তিনি। অভিনয় জীবনে জাভেদ ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদি’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’ ও ‘সাহেব বিবি’র মতো আলোচিত ছবি উপহার দিয়েছেন।
ডালাস বার্তা প্রতিবেদক