বাংলাদেশের হামের প্রকোপ, ২১ শিশুর মৃত্যু

বাংলাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৪৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

Apr 9, 2026 - 21:46
বাংলাদেশের হামের প্রকোপ, ২১ শিশুর মৃত্যু
হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত এক শিশু। ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম হামের উপসর্গ নিয়ে দেশে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাজার ২৪৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে দেশে হাম শনাক্ত হওয়া শিশুর সংখ্যা হাজার ৫৯৯ এবং সন্দেহজনক উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে হাজার ৫৭৭ জন। এখন পর্যন্ত হাম এর উপসর্গ নিয়ে মোট ১৫৯ জন শিশু প্রাণ হারিয়েছে, যার মধ্যে ২১ জনের মৃত্যু সরাসরি হামে এবং ১৩৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আরও শিশুর মৃত্যু হয়েছে, যা নিয়ে এই হাসপাতালে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে হাসপাতালটিতে ১৩৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। তবে রোগীর চাপের তুলনায় সেখানে শয্যা চিকিৎসাসেবা একেবারেই অপর্যাপ্ত। বিশেষ করে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) তীব্র সংকট দেখা দিয়েছে।

আইসিইউ শয্যা না পেয়ে গত এক মাসে অপেক্ষমাণ তালিকায় থাকা অবস্থায় ৯১ জন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে শিশুদের জন্য মাত্র ১৮টি আইসিইউ শয্যা চালু রয়েছে, যার মধ্যে ১২টি হামের রোগীদের জন্য এবং ৬টি সাধারণ রোগীদের জন্য বরাদ্দ। অথচ প্রতিদিন গড়ে অন্তত ৫০টি আইসিইউ শয্যার চাহিদা থাকছে। চিকিৎসকরা জানিয়েছেন, হামের পাশাপাশি নিউমোনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় শিশুদের অবস্থা দ্রুত জটিল হয়ে পড়ছে।

ডালাস বার্তা প্রতিবেদক