গুরুত্বপূর্ণ স্থাপনায় ‘মানবঢাল’ গড়ছে ইরান

মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামোর চারপাশে ‘মানবঢাল’ গড়ে তুলছে সাধারণ মানুষ। একই সঙ্গে তেহরান সতর্ক করেছে, এসব স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিতে পারে।

Apr 7, 2026 - 14:33
গুরুত্বপূর্ণ স্থাপনায় ‘মানবঢাল’ গড়ছে ইরান
মার্কিন হামলার আশঙ্কার মধ্যেই তাবরিজের একটি বিদ্যুৎকেন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছেন সাধারণ ইরানিরা। ছবি: সংগৃহীত

মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র অবকাঠামোর চারপাশেমানবঢালগড়ে তুলছে সাধারণ মানুষ। একই সঙ্গে তেহরান সতর্ক করেছে, এসব স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিতে পারে।

মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তাবরিজের একটি বিদ্যুৎকেন্দ্র দেজফুলের একটি সেতুর কাছে মানুষ হাতে হাত ধরে মানবশৃঙ্খল তৈরি করছে। বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সম্ভাব্য মার্কিন হামলার হুমকির মুখে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ইরানের যুব ক্রীড়া মন্ত্রণালয় তরুণদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রী আলিরেজা রহিমি একেউজ্জ্বল ভবিষ্যতের জন্য ইরানি যুবকদের মানবশৃঙ্খলহিসেবে উল্লেখ করে বলেন, এটি অবকাঠামো রক্ষায় জাতীয় ঐক্যের প্রতীক।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান তার শর্ত না মানলে দেশটির জ্বালানি অবকাঠামোয় হামলা চালানো হতে পারে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। একটি জ্যেষ্ঠ ইরানি সূত্র জানিয়েছে, পাকিস্তান এখনো বার্তা আদান-প্রদানে মধ্যস্থতার চেষ্টা করছে, তবে ওয়াশিংটনের অবস্থানে পরিবর্তন আসেনি।

ইরান স্পষ্ট জানিয়েছে, চাপের মুখে তারা আলোচনায় বসবে না। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে সৌদি আরবসহ পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যেতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বাব এল-মান্দেব প্রণালিও বন্ধ হয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তাদের বাহিনী ইরানে নতুন করে হামলা চালিয়েছে। তার দাবি, এসব অভিযানে বিপ্লবী গার্ড বাহিনীর ব্যবহৃত রেললাইন সেতু লক্ষ্যবস্তু করা হয়েছে এবং তা বেসামরিক মানুষের বিরুদ্ধে নয়।

এর আগে যুক্তরাষ্ট্র খার্গ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যা ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। পাশাপাশি ইসরায়েলও দেশটির রেল নেটওয়ার্ক, ক্ষেপণাস্ত্র ঘাঁটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, আল জাজিরা