চলন্ত বাসে অজ্ঞান চালক, শিশুদের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে চলন্ত স্কুলবাসের চালক অজ্ঞান হয়ে পড়লে কয়েকজন শিক্ষার্থীর উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

Apr 26, 2026 - 21:42
চলন্ত বাসে অজ্ঞান চালক, শিশুদের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা
চালক অজ্ঞান হয়ে পড়লে বাসটি থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পাঁচ শিক্ষার্থী। ছবি: দ্য গার্ডিয়ান

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে চলন্ত স্কুলবাসের চালক অজ্ঞান হয়ে পড়লে কয়েকজন শিক্ষার্থীর উপস্থিত বুদ্ধি সাহসিকতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তথ্য জানায়। স্থানীয় হ্যানকক মিডল স্কুল থেকে বাস ছাড়ার কিছুক্ষণ পরই চালক লিয়া টেইলর হঠাৎ অ্যাজমা অ্যাটাকে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুলতে শুরু করে।

সময় ১২ বছর বয়সী শিক্ষার্থী জ্যাকসন ক্যাসনেভ দ্রুত স্টিয়ারিং নিয়ন্ত্রণে নেয়। পরে সে জানায়, কাউকে আহত হতে না দেওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য। একই সঙ্গে ড্যারিয়াস ক্লার্ক নামে আরেক শিক্ষার্থী বাস থামাতে ব্রেক চাপার চেষ্টা করে। শুরুতে এয়ার ব্রেক সম্পর্কে ধারণা না থাকলেও পরে সে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়।

দুজনের চেষ্টায় বাসের গতি কমিয়ে সেটিকে নিরাপদ স্থানে থামানো হয়। এদিকে বাসে থাকা ড্যারিয়াসের ১৩ বছর বয়সী বোন কেলেই ৯১১ নম্বরে ফোন করে জরুরি সহায়তা চায়, যদিও অন্য শিক্ষার্থীদের চিৎকারের মধ্যে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছিল।

ছাড়া ডেস্টিনি কর্নেলিয়াস নামে ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী চালকের কাছে থাকা নেবুলাইজার ব্যবহার করে তাকে সহায়তা করার চেষ্টা করে। আরেক শিক্ষার্থী ম্যাকেনজি ফিঞ্চ চালকের মাথা ধরে রাখে এবং স্কুল কর্তৃপক্ষকে ঘটনাটি জানায়।

পরে জরুরি সেবা কর্মীরা এসে চালককে চিকিৎসা দেন। তিনি এখন সুস্থ আছেন। শিক্ষার্থীদের এই সাহসিকতার জন্য স্কুলে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হয়েছে।

চালক লিয়া টেইলর বলেন, শিক্ষার্থীদের প্রতি তিনি গর্বিত। তাদের দ্রুত পদক্ষেপই তার জীবন বাঁচিয়েছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান