Tag: স্পেসএক্স

বেজোসের ব্লু অরিজিন প্রথমবারের মতো বাইরের বিনিয়োগকারীদের কাছ থেকে ১ হাজার কোটি ডলার সংগ্রহ করেছে

মার্কিন মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বাইরের বিনিয়োগকারীদের কাছ থেকে ১ হাজার কোটি ডলার সংগ্রহ করেছে, যেখানে কোম্পানির মূল্যমান ধরা হয়েছে ১৩ হাজার কোটি ডলার।

আইপিওর এক মাসেরও কম সময়ে নাসডাক-১০০-এ জায়গা পেল স্পেসএক্স

ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স ৭ জুলাই নাসডাক-১০০ সূচকে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে। টিকার প্রতীক এসপিসিএক্স-এর অধীনে ২.৩ ট্রিলিয়ন ডলার বাজার মূলধনের এই কোম্পানিটি সূচকে প্রায় ১ শতাংশ ওজন পাবে।

স্পেসএক্সের শেয়ারে ধস, ওপেনএআই আইপিও ২০২৭ পর্যন্ত পিছিয়ে দেওয়ার কথা ভাবছে

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই তার প্রাথমিক পাবলিক শেয়ার অফার ২০২৬ থেকে ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে, কারণ স্পেসএক্সের শেয়ার তালিকাভুক্তির পর দর ধরে রাখতে পারেনি।

শেয়ারবাজারে এলো স্পেসএক্স, নাসডাক ১০০-তে যোগ দেবে কয়েক সপ্তাহেই

মার্কিন মহাকাশ কোম্পানি স্পেসএক্সের শেয়ার শেয়ারবাজারে আসতেই দ্রুত মূল্য বৃদ্ধি পেয়েছে। গত ২০ জুন শনিবার এনপিআর জানিয়েছে, বৃহস্পতিবার বাজার বন্ধে স্পেসএক্সের শেয়ারের দাম ছিল প্রতিটি প্রায় ১৮৫ ডলার। গবেষণা সংস্থা মর্নিংস্টারের মতে এটি কোম্পানির যুক্তিসংগত মূল্যের প্রায় তিনগুণ।

স্পেসএক্স ৬০ বিলিয়ন ডলারে কৃত্রিম বুদ্ধিমত্তার কোডিং স্টার্টআপ কার্সর কিনছে

মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত কোডিং সহকারী কার্সরের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানিস্ফিয়ারকে ৬০ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে। চুক্তির পর স্পেসএক্সের বাজারমূল্য ২.৭ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার ছাড় স্পেসএক্সের, সংগ্রহ ৭৫ বিলিয়ন ডলার

মার্কিন মহাকাশ কোম্পানি স্পেসএক্স নাসডাক শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করে ইতিহাসের সবচেয়ে বড় আইপিওর রেকর্ড তৈরি করেছে। প্রথম দিনে শেয়ারের মূল্য ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইতিহাসের সর্ববৃহৎ আইপিওর পথে স্পেসএক্স, তোলা হতে পারে ৩০ বিলিয়ন ডলারেরও বেশি

২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির পথে ইলন মাস্কের স্পেসএক্স। বাজার থেকে ৩০ বিলিয়ন ডলারেরও বেশি তহবিল উত্তোলনের লক্ষ্য কোম্পানিটির। তালিকাভুক্ত হলে এটিই হবে ইতিহাসের সবচেয়ে বড় আইপিও।