Dec 25, 2025
ভারতের কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৪৮ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের ধাক্কায় বেসরকারি একটি স্লিপার বাসে আগুন ধরে গেলে এই ঘটনা ঘটে। বাসটি বেঙ্গালুরু থেকে শিমোগা যাচ্ছিল।
Dec 13, 2025
লিওনেল মেসিকে সরাসরি দেখা যাবে বলে টিকিট কেটে কলকাতার যুব ভারতীয় স্টেডিয়ামে ঢুকেছিলেন হাজারো দর্শক। একটি টিকিটের দাম ছিল সর্বনিম্ন ৩ হাজার ৮০০ থেকে ১১ হাজার ৮০০ রুপি! এত টাকা খরচ করেও যদি মেসিকে দেখতে না পাওয়া যায়, তখন কার না খারাপ লাগে!
Dec 7, 2025
পাকিস্তানের করাচির নিকিতা নাগদেব দাবি করেছেন—ভারতীয় বংশোদ্ভূত স্বামী বিক্রম নাগদেব তাঁকে ফেলে রেখে দিল্লিতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। সামাজিক মাধ্যমে প্রকাশ করা তাঁর আবেগভরা ভিডিও এখন দুই দেশের সমাজ ও আইনি মহলে আলোচনার কেন্দ্রবিন্দু।
Dec 4, 2025
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় দিল্লিতে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতা করমর্দন, কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের পর মোদির ব্যবহৃত একটি টয়োটা ফর্চুনারে একই গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেন।
Nov 10, 2025
ভারতের রাজধানী নয়াদিল্লির লাল কেল্লা মেট্রোস্টেশনের কাছে পার্ক করা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।
Nov 3, 2025
রুপালি পর্দার ‘চাক দে ইন্ডিয়া’র কাহিনীকেই যেন বাস্তবের রূপ দিল ভারতের নারী ক্রিকেট দল। প্রাক টুর্নামেন্ট সেভাবে আলোচনায় ছিল না ছিলেন না শেফালি ভার্মা-স্মৃতি মান্ধানারা। কিন্তু শেষ পর্যন্ত তাদের হাতেই উঠল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের শিরোপা।
Oct 25, 2025
ভারতের ইন্দোরে যৌন হয়রানির শিকার হয়েছেন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের দুই সদস্য। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ লিগ ম্যাচ খেলতে শহরটিতে অবস্থান করছিল দলটি।
Jul 13, 2025
গত ১২ জুন আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই দুর্ঘটনায় ২৬০ জন নিহত হয়। ধারণা করা হচ্ছে, পাইলটের ভুলে দূর্ঘটনাটি ঘটেছে।
Jun 25, 2025
টেস্টের অধিনায়কত্বের অভিষেক সেঞ্চুরি দিয়ে হলেও, জয় দিয়ে হলো না শুভমন গিলের। হেডিংলিতে টেস্টের শেষ ঘণ্টা তখনও বাকি। কিন্তু ভারতের চোখেমুখে পরাজয়ের ছায়া স্পষ্ট। আম্পায়ার ক্রিস গ্যাফানি শেষ ঘণ্টার সংকেত দেওয়ার পরই যেন শুবমন গিল বুঝে ফেলেন—এই ম্যাচ আর হাতে নেই। ভারতীয় অধিনায়ক হিসেবে গিলের অভিষেকটা তাই হলো এক হতাশাজনক হারে। অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি নামে যাত্রা শুরু করা পাঁচ ম্যাচের এই সিরিজে ইংল্যান্ড এখন ১–০ ব্যবধানে এগিয়ে। এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২ জুলাই।
Jun 23, 2025
বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে আন্তরাষ্ট্রীয় গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছে গুম সম্পর্কিত তদন্ত কমিশন। গত ৪ জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের জমা দেওয়া দ্বিতীয় প্রতিবেদনে এমন অভিযোগ তোলা হয়েছে। শুধু গুম নয়, দুই দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা সীমান্ত দিয়ে গুম হওয়া ব্যক্তিদের অবৈধভাবে আদান-প্রদানও করতেন বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইরানের সঙ্গে যুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি সামরিক বিমান ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)।
চীনা কোম্পানি আলু হাই-টেক ইন্ডাস্ট্রিজ গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে ১০ কোটি ডলার বিনিয়োগে পানীয় ক্যান কারখানা নির্মাণ করছে। গত ২৪ অক্টোবর শনিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।