ফ্রিসকোর খুনের মামলায় কারমেলো অ্যান্থনির আপিলে নতুন বিচার ও বিচারক বদলের শুনানি নির্ধারিত
টেক্সাসের ফ্রিসকোতে ট্র্যাক মিটে খুনের দায়ে দণ্ডিত কারমেলো অ্যান্থনির আপিল মামলায় দুটি নতুন শুনানির তারিখ নির্ধারিত হয়েছে। তাঁর নতুন আপিল আইনজীবীরা আদালতে নতুন বিচার ও বিদ্যমান বিচারকের অপসারণ চেয়ে আবেদন করেছেন।

আদালতের সাম্প্রতিক নথি অনুযায়ী, গত ২৩ জুলাই বুধবার এনবিসি ডিএফডব্লিউ জানায়, আগামী ১৯ আগস্ট বিচারক জন রোচকে আপিল প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার আবেদন শুনবেন আদালত। পরদিন ২০ আগস্ট নতুন বিচারের আবেদনটি প্রথমবারের মতো একজন বিচারকের সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।
মামলার সঙ্গে সংশ্লিষ্ট নন এমন নর্থ টেক্সাসের ফৌজদারি আইনজীবী জশ হিলি বলেন, এটি ফৌজদারি মামলার আপিলের স্বাভাবিক প্রক্রিয়া। বিচারক রোচকে অপসারণের জন্য আসামিপক্ষকে তাঁর স্পষ্ট পক্ষপাতিত্ব প্রমাণ করতে হবে।
হিলি জানান, নতুন বিচারের আবেদনে বিচারচলাকালে সাক্ষীদের জবানবন্দিতে কী ধরনের প্রমাণ উপস্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল তা নিয়ে আপত্তিগুলো তুলে ধরা হতে পারে। আসামিপক্ষ সেই প্রশ্নগুলো নিয়েই আদালতে যুক্তি উপস্থাপন করবে।
এর আগে ফ্রিসকো ট্র্যাক মিটে অস্টিন মেটকাফকে হত্যার অভিযোগে কারমেলো অ্যান্থনিকে গত বছর দোষী সাব্যস্ত করে আদালত। মামলাটি ব্যাপক জনমনোযোগ পাওয়ায় প্রতিটি আইনি ধাপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ