মার্কিন দূতাবাসের সতর্কতা: পড়াশোনা ছাড়লেই শিক্ষার্থী ভিসা বাতিল
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সংক্রান্ত সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সংক্রান্ত সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে প্রোগ্রাম থেকে সরে দাঁড়ালে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।
শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তায় উল্লেখ করা হয়, এসব নিয়ম ভঙ্গ করলে শুধু বর্তমান ভিসাই বাতিল হবে না, ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।
তাই সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সব সময় ভিসার শর্ত মেনে চলা এবং বৈধ শিক্ষার্থী স্ট্যাটাস বজায় রাখার ওপর গুরুত্বারোপ করতে বলা হয়েছে।
ডালাস বার্তা ডেস্ক