একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার রাত ১২টায় রাষ্ট্রপতি প্রথমে ফুল অর্পণ করেন, তার পরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

Feb 20, 2026 - 14:15
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার রাত ১২টায় রাষ্ট্রপতি প্রথমে ফুল অর্পণ করেন, তার পরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রীসহ হাজারো মানুষ মোনাজাতে অংশ নেন শহীদদের আত্মার মাগফেরাত কামনায়। মোনাজাত শেষে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য উপদেষ্টাদের সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এরপর বিএনপির নেতারা, শহীদদের পরিবারের সদস্যরা এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওাকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান মোহাম্মদ নাজমুল হাসান বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন শ্রদ্ধা জানান।

এরপর সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান নাহিদ ইসলাম সহ বিজয়ী সংসদ সদস্যরা শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনীতিকরা ফুল অর্পণ করেন। শেষপর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন অন্যান্য কমিশনার বেদীতে ওঠে শ্রদ্ধা জানান।

ডালাস বার্তা প্রতিবেদক