ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় বাংলাদেশের নাফিরা নাঈম

সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি তরুণী নাফিরা নাঈম আহমেদ।

Jun 9, 2026 - 19:42
ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় বাংলাদেশের নাফিরা নাঈম
নাফিরা নাঈম আহমেদ। ছবি: সংগৃহীত

সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ফোর্বসের৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি তরুণী নাফিরা নাঈম আহমেদ।

গত জুন প্রকাশিত তালিকায় জায়গা করে নেন সামাজিক উদ্যোগঅ্যাম্প্লিটিউড’-এর প্রতিষ্ঠাতা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী নাফিরা।

মাত্র ১৬ বছর বয়সে ২০১৯ সালে তিনিঅ্যাম্প্লিটিউডপ্রতিষ্ঠা করেন। সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা এই উদ্যোগের মাধ্যমে এখন পর্যন্ত বাংলাদেশজুড়ে ৯৮ হাজারের বেশি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে প্রতিষ্ঠানটি।

সামাজিক উন্নয়ন মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে নাফিরা আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্বীকৃতি অর্জন করেছেন। তিনি ২০২৪ সালের মিলেনিয়াম ফেলোশিপ ক্লাসের সদস্য হিসেবে নির্বাচিত হন।

ছাড়া বৈশ্বিক পর্যায়ে মানবিক উদ্যোগ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনিলিগ্যাসি অ্যাওয়ার্ডঅর্জন করেন।

ফোর্বসের৩০ আন্ডার ৩০ এশিয়াতালিকায় অন্তর্ভুক্তি তরুণ এই সমাজ উদ্যোক্তার জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তালিকাটি প্রতিবছর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদান রাখা ৩০ বছরের কম বয়সী তরুণদের নিয়ে প্রকাশ করা হয়।

ডালাস বার্তা ডেস্ক