মা হওয়ায় ট্রাম্পের প্রেস সেক্রেটারিকে ইরানের অভিনন্দন, স্মরণ করাল মিনাবে নিহত শিশুদের কথা

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কন্যাসন্তানের মা হয়েছেন। এই সুখবরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছে ইরান। তবে একই সঙ্গে ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলার ঘটনায় তাঁর কঠোর সমালোচনাও করেছে দেশটি। ওই হামলায় দেড় শতাধিক শিশু নিহত হয়েছিল।

May 10, 2026 - 02:54
মা হওয়ায় ট্রাম্পের প্রেস সেক্রেটারিকে ইরানের অভিনন্দন, স্মরণ করাল মিনাবে নিহত শিশুদের কথা
মা হওয়ায় ক্যারোলিন লেভিটকে অভিনন্দন জানানোর সময় স্কুলে হামলায় শিশুমৃত্যুর কথা তুলে ধরেছে ইরান। ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কন্যাসন্তানের মা হয়েছেন। এই সুখবরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছে ইরান। তবে একই সঙ্গে ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলার ঘটনায় তাঁর কঠোর সমালোচনাও করেছে দেশটি। ওই হামলায় দেড় শতাধিক শিশু নিহত হয়েছিল।

২৮ বছর বয়সী লেভিট, যিনি হোয়াইট হাউসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি, গত বৃহস্পতিবার এক্সে নিজের দ্বিতীয় সন্তান ভিভিয়ানার জন্মের খবর জানান। পোস্টে তিনি সদ্যোজাত কন্যাকে বুকে জড়িয়ে থাকা একটি ছবিও শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, “ মে ভিভিয়ানা, ওরফেভিভি’, আমাদের পরিবারে এসেছে। আমাদের হৃদয় ভালোবাসায় ভরে গেছে।

লেভিটের সেই পোস্টটি শেয়ার করে আর্মেনিয়ায় নিযুক্ত ইরানি দূতাবাস এক্সে লেখে, “আপনাকে অভিনন্দন। শিশুরা নিষ্পাপ ভালোবাসার পাত্র। মিনাবের স্কুলে আপনার বস যে ১৬৮ শিশুকে হত্যা করেছেন এবং আপনি যার সাফাই গেয়েছেন, তারাও শিশু ছিল। আপনি যখন আপনার সন্তানকে চুম্বন করবেন, তখন ওই শিশুদের মায়েদের কথা ভাববেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এবং স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ৭৩ জন ছেলে ৪৭ জন মেয়ে শিশুসহ অন্তত দেড় শতাধিক মানুষ নিহত হয়। নিহতদের মধ্যে ২৬ জন শিক্ষক, সাতজন অভিভাবক, একজন স্কুলবাস চালক এবং পাশের ক্লিনিকের একজন ফার্মেসি টেকনিশিয়ানও ছিলেন।

ওই দিনই যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর জবাবে তেহরানও ইসরায়েল উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়।

মার্চ মাসে ক্যারোলিন লেভিট দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না। তিনি বলেছিলেন, “ইরান সরকার বেসামরিক নাগরিক শিশুদের লক্ষ্যবস্তু করে, মার্কিন যুক্তরাষ্ট্র নয়।

তবে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে দেখা গেছে, লক্ষ্য নির্ধারণে ভুলের কারণে একটি মার্কিন টমাহক ক্রুজ মিসাইল মিনাবের ওই স্কুলে আঘাত হানে।

তথ্যসূত্র: এনডিটিভি