অনুদান হারানোর আশঙ্কায় আর্লিংটনে বৈষম্যবিরোধী অধ্যায় পুনর্বহালের সিদ্ধান্ত হয়নি

আর্লিংটন সিটি কাউন্সিল মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিতর্কিত বৈষম্যবিরোধী অধ্যায় পুনর্বহাল না করার সিদ্ধান্ত নিয়েছে। ফেডারেল অনুদান হারানোর আশঙ্কার কারণেই সিদ্ধান্ত এসেছে—যার পরিমাণ প্রায় ৬৫ মিলিয়ন ডলার।

Dec 10, 2025 - 22:52
অনুদান হারানোর আশঙ্কায় আর্লিংটনে বৈষম্যবিরোধী অধ্যায় পুনর্বহালের সিদ্ধান্ত হয়নি
স্থগিত থাকা এ অধ্যায় নিয়ে ভবিষ্যতে আবার আলোচনা হবে বলে জানাচ্ছে সিটি কর্তৃপক্ষ। ছবি: ফক্স ফোর

আর্লিংটন সিটি কাউন্সিল মঙ্গলবার ( ডিসেম্বর) বিতর্কিত বৈষম্যবিরোধী অধ্যায় পুনর্বহাল না না করার সিদ্ধান্ত নিয়েছে। ফেডারেল অনুদান হারানোর আশঙ্কার কারণেই সিদ্ধান্ত এসেছেযার পরিমাণ প্রায় ৬৫ মিলিয়ন ডলার।

২০২১ সালে পাস হওয়া অধ্যায়টি আবাসন, কর্মসংস্থান জনসেবায় বৈষম্যের অভিযোগ তদন্তের সুযোগ দেয়, যেখানে নাগরিক অধিকার আইন অনুযায়ী সংরক্ষিত শ্রেণি, বিশেষ করে LGBTQ সম্প্রদায়ের সুরক্ষা অন্তর্ভুক্ত। তবে ট্রাম্প প্রশাসনের সতর্কতার পর সেপ্টেম্বর থেকে অধ্যায়ের প্রয়োগ স্থগিত রাখা হয়। প্রশাসনের দাবি, ‘ডিইআইহিসেবে বিবেচিত হলে শহরটি প্রায় ৬৫ মিলিয়ন ডলার ফেডারেল তহবিল হারাতে পারে।

শুরুতে সিটি স্টাফ যৌন অভিমুখ, জেন্ডার আইডেন্টিটি জেন্ডার এক্সপ্রেশন সম্পর্কিত অংশ বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল, তবে তা আর এগোয়নি। পরে কাউন্সিল কেবল সেই অভিযোগগুলো তদন্তে রাখার কথা ভাবছিল, যেগুলো নতুন কোনো রাজ্য বা ফেডারেল নিয়মের সঙ্গে সাংঘর্ষিক নয়। দীর্ঘ জনমতের পর শেষ পর্যন্ত কোনো পরিবর্তনই গৃহীত হয়নি।

সুরক্ষা স্থগিত থাকায় কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেন। তারা বলছেন, স্থগিতাদেশ তাদের নিরাপত্তা মর্যাদাকে ঝুঁকিতে ফেলছে। আবার কেউ কেউ মনে করেন, ফেডারেল আইনই যথেষ্ট সুরক্ষা দেয়। তাঁদের যুক্তি, স্থানীয় অধ্যায়টির আর প্রয়োজন নেই।

তবে সিটি কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রীয় ফেডারেল নিয়ম পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে ভবিষ্যতে বিষয়টি আবার আলোচনায় উঠে আসতে পারে।

তথ্যসূত্র: ফক্স ফোর