শিশুদের টিকার সংখ্যা কমিয়ে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প, চিকিৎসক মহল উদ্বিগ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিশুদের জন্য সরকারিভাবে সুপারিশকৃত টিকার সংখ্যা ১৭ থেকে কমিয়ে ১১-তে আনার নির্দেশ দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিশুদের জন্য সরকারিভাবে সুপারিশকৃত টিকার সংখ্যা ১৭ থেকে কমিয়ে ১১-তে আনার নির্দেশ দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন।
গত ১০ আগস্ট সোমবার হোয়াইট হাউসে এই আদেশে সই হয়। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আদেশে হাম-মাম্পস-রুবেলার সম্মিলিত টিকাকে তিনটি আলাদা শটে বিভক্ত করার এবং টিকা আলাদা আলাদা ভিজিটে দেওয়ার কথা বলা হয়েছে।
আদেশ অনুযায়ী আরএসভি এবং হেপাটাইটিস-এ ও হেপাটাইটিস-বি-র টিকা কেবল ঝুঁকিতে থাকা শিশুদের জন্য সুপারিশ করা হবে। স্বাস্থ্য ও মানবসেবা বিভাগকে ৯০ দিনের মধ্যে টিকার সময়সূচি পর্যালোচনা করতে বলা হয়েছে। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে হাম-মাম্পস-রুবেলার আলাদা শট পাওয়া যায় না।
আমেরিকান একাডেমি অব পিডিয়াট্রিক্স এ আদেশকে হতাশাজনক ও বিপজ্জনক বলে আখ্যায়িত করেছে। রিপাবলিকান সিনেটর ও চিকিৎসক বিল ক্যাসিডি বলেছেন, টিকা অটিজম সৃষ্টি করে না। আদেশে সই অনুষ্ঠানে ট্রাম্প টিকা ও অটিজমের মধ্যে সম্পর্কের দাবি করেন, যা কোনো বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়নি।
স্বাস্থ্য ও মানবসেবা সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র অটিজম গবেষণায় নতুন উদ্যোগ ঘোষণা করেছেন। বিজ্ঞানীরা লক্ষাধিক শিশুর ওপর দশকের পর দশক গবেষণা করে টিকা ও অটিজমের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাননি।
সূত্র: সিবিএস নিউজ