ভারতের পুশ-ইনের চেষ্টা, ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী-শিশুসহ ১০ জন

পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘পুশ-ইন’ চেষ্টার ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন ব্যক্তি ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে শূন্যরেখায় আটকা পড়ে আছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকেও সংকটের সমাধান না হওয়ায় অচলাবস্থা অব্যাহত রয়েছে।

Jun 6, 2026 - 21:01
ভারতের পুশ-ইনের চেষ্টা, ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী-শিশুসহ ১০ জন
সীমান্তের শূন্যরেখা এলাকায় দলটি খোলা আকাশের নিচে দিন-রাত কাটাতে হচ্ছে আটকে পড়াদের। ছবি: ইউএনবি

পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘পুশ-ইনচেষ্টার ঘটনায় নারী শিশুসহ ১০ জন ব্যক্তি ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে শূন্যরেখায় আটকা পড়ে আছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকেও সংকটের সমাধান না হওয়ায় অচলাবস্থা অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্র বিজিবি জানিয়েছে, শুক্রবার ( জুন) ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের বারাবারি প্রধানপাড়া সীমান্ত দিয়ে বিএসএফ ওই দলটিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবি সদস্যরা তাদের প্রবেশে বাধা দেন এবং কোনো ধরনের পুশ-ইন গ্রহণে অস্বীকৃতি জানান।

অন্যদিকে বিএসএফও দলটিকে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নেয়নি। ফলে তারা সীমান্তের শূন্যরেখা এলাকায় আটকা পড়ে রয়েছেন।

পরিস্থিতি নিরসনে শনিবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় সংকটের সমাধান হয়নি।

শুক্রবার সকাল থেকে শূন্যরেখার কাছে অবস্থান করা দলটি খোলা আকাশের নিচে দিন-রাত কাটাচ্ছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রচণ্ড গরমের পর শুক্রবার রাতে ভারী বৃষ্টি বজ্রপাতের মধ্যেও তাদের কোনো আশ্রয় ছিল না।

স্থানীয় এক বাসিন্দা বলেন, সারারাতের বৃষ্টি বজ্রপাতের মধ্যে ঘরের ভেতরে থাকাও কঠিন ছিল। সেখানে নারী শিশুরা কোনো ধরনের আশ্রয় ছাড়াই বাইরে অবস্থান করেছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।

বিজিবি সূত্র জানায়, পুশ-ইনের চেষ্টা শুরু হওয়ার পরপরই টহলরত সদস্যরা তা প্রতিহত করেন। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিষয়টির কোনো নিষ্পত্তি হয়নি।

বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, বিজিবি কোনো ধরনের পুশ-ইন গ্রহণ করবে না। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।

তথ্যসূত্র: ইউএনবি