ডালাস ডার্ট স্টেশনে ‘এক্সকিউজ মি’ বলা নিয়ে বাকবিতণ্ডা, গুলি করে হত্যা
ডালাসের এক ডার্ট স্টেশনে ‘এক্সকিউজ মি’ বলা নিয়ে তর্কের জেরে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে আদালতের নথিতে উঠে এসেছে।
ডালাসের এক ডার্ট স্টেশনে ‘এক্সকিউজ মি’ বলা নিয়ে তর্কের জেরে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে আদালতের নথিতে উঠে এসেছে।
ঘটনাটি ঘটে গত ১৮ ডিসেম্বর রাতে ডার্টের ৮ অ্যান্ড করিন্থ স্টেশনে। নিহত ব্যক্তির নাম এরিন গ্রাহাম (২৮)। পুলিশ জানায়, ঘটনাস্থলে গ্রাহাম তাঁর সন্তানদের সঙ্গে ছিলেন।
আদালতে দাখিল করা গ্রেপ্তারি পরোয়ানার হলফনামা অনুযায়ী, অভিযুক্ত ডেমেট্রিয়াস রজার্স (১৮) তাঁর ভাইকে নিয়ে স্টেশনের ভেতর দিয়ে হাঁটার সময় গ্রাহাম ও তাঁর সন্তানদের পাশ কাটিয়ে যেতে ‘এক্সকিউজ মি’ বলেন। এতে গ্রাহাম পাল্টা মন্তব্য করেন, “এক্সকিউজ ইউ।”
এই মন্তব্যে রজার্সের ভাই ক্ষুব্ধ হন এবং গ্রাহামের সঙ্গে দুজনেই মারামারির ভঙ্গিতে মুখোমুখি হন বলে নথিতে উল্লেখ করা হয়েছে। এ সময় রজার্স তাঁর কাছে থাকা গ্লক ৪৪ পিস্তল দিয়ে গ্রাহামের বুকে গুলি করেন।
গুলিবিদ্ধ অবস্থায় গ্রাহামকে মেথডিস্ট হাসপাতাল অব ডালাস-এ নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ রজার্সকে গ্রেপ্তার করে হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে। তিনি বর্তমানে ডালাস কাউন্টি জেলে আটক রয়েছেন।
তথ্যসূত্র: ফক্স ফোর